থাপ্পড় মেরে লাল কার্ড পেল নেইমার
খেলা

থাপ্পড় মেরে লাল কার্ড পেল নেইমার

স্পোর্টস ডেস্কঃ

সব মিলিয়ে এই মৌসুমটা খুব খারাপই যাচ্ছে পিএসজি'র। মৌসুমের আগেই দলে তাণ্ডব চালায় করোনা। নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া, পারেদেসসহ আরও ৭ জন দর্শক হয়ে থাকেন মাঠে। ফলে লেন্সের কাছে ১-০ গোলে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয় পিএসজিকে।

তবে দ্বিতীয় ম্যাচে ছিলেন সবাই। প্রাণঘাতী ভাইরাসের বিপক্ষে লড়াইয়ে জিতে দ্বিতীয় ম্যাচেই মাঠে ফিরেছেন নেইমার, ডি মারিয়া এবং লেওনার্দো পারেদেস। তবে দলকে বাঁচাতে পারেননি। মার্শেইর কাছেও একই ব্যবধানে হেরেছে লিগ ওয়ানের হ্যাট্রিক চ্যাম্পিয়নরা।

পাশপাশি ম্যাচ শেষের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বড় ক্ষতি হয় নেইমারের। ম্যাচ তো হেরেছেন, সাথে লাল কার্ডও দেখেছেন। শুনেছেন বর্ণবাদী গালি। যার ফলে এক ম্যাচ বসে থাকতে হবে ডাগআউটে।

ঘটনা ম্যাচ শেষ হওয়ার সময়। ম্যাচের ৩১ মিনিটের সময় ফ্লোরিয়ান থাউভিনের করা গোলে ততক্ষণে জয় নিশ্চিত মার্শেই। অতিরিক্ত যোগ করা সময়ের শেষ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। যা থামাতে বেশ বেগ পেতে হয় রেফারিকে।

ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযোগকারী খেলোয়াড়কে মাথার পেছন দিকে থাপ্পড় দিয়েছেন নেইমার। এ অপরাধে ম্যাচ রেফারি সরাসরি লাল কার্ড দেখান নেইমারকে। এরপর মাঠ ছেড়ে যান নেইমার। ঠিক তখনই পেছন থেকে নেইমারকে বর্ণবাদী গালি দিতে থাকেন গঞ্জালেজ।

পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তোলেন নেইমার। তিনি অভিযোগ তুলে লেখেন, ‘আমার অপরাধ ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা গেছে, কিন্তু আমাকে অশ্লীল ও বাজে গালি দিয়েছে। তার কি হবে?’

সান নিউজ/ বি. এম./বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

নিখোঁজের দু-দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দু-দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর আন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা