সংগৃহীত ছবি
খেলা

বিশ্বকাপের ম্যাচ-ভেন্যু ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী ২০২৬ বিশ্বকাপ একসঙ্গে তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে। এই বিশ্বকাপ হবে বেশ কিছু নতুনত্ব নিয়ে। এবার টুর্নামেন্টটিতে দল ও ম্যাচসংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। ৪৮ দলের এই আসরে ১০৪টি ম্যাচ হবে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সোমবার (৫ ফেব্রুয়ারি) আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনালসহ পুরো টুর্নামেন্টের ভেন্যু ও সূচি প্রকাশ করেছে ফিফা।

ফিফা টিভিতে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে বিভিন্ন পর্বের ম্যাচের সূচি ও ভেন্যু ঘোষনা করে। যেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও উপস্থিত ছিলেন। ফিফা জানায়— ১১ জুন ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : হারের স্বাদ পেলো খুলনা

বিশ্বকাপের গ্রুপপর্ব চলবে ২০২৬ সালের ১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। শেষ ৩২ এর ম্যাচগুলো ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে। মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাদে বাকি ১৪টি ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। এই রাউন্ডের দুটি করে ম্যাচ হবে লস অ্যাঞ্জেলস ও ডালাসে।

পরবর্তীতে শেষ ১৬ রাউন্ডের খেলা চলবে ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল হবে ৯ থেকে ১১ জুলাই, চারটি ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টন। দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায় যথাক্রমে ১৪ ও ১৫ জুলাই। মায়ামিতে ১৮ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৯ জুলাই নিউজার্সিতে হবে শিরোপার লড়াই।

আরও পড়ুন : অধরা জয় সিলেটের

গত বিশ্বকাপে ৩২ দলের অংশগ্রহণে ম্যাচ সংখ্যা ছিল ৬৪টি। এবার ৪৮ দলের আসরে হবে ১০৪ ম্যাচ। স্বাগতিকদের একটি কানাডা তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে টরেন্টোতে, আরেক আয়োজক যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ রাখা হয়েছে লস এঞ্জেলসে। তিন দেশের ১৬টি ভেন্যুতে হবে ম্যাচগুলো।

গ্রুপ পর্বের ১০ ম্যাচসহ ১৩টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কানাডার দুই শহর টরেন্টো ও ভ্যানকুবার। মেক্সিকোতেও হবে ১৩ ম্যাচ। মেক্সিকো সিটি, গুয়াদালজারা ও মনেটেরিতে হবে খেলা। যুক্তরাষ্ট্রের ১১টি শহরে টুর্নামেন্টের বাকি ৭৮টি ম্যাচ মাঠে গড়াবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা