সংগৃহত ছবি
খেলা

মাগুরায় মাশরাফি

স্পোর্টস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সদ্য রাজনীতির ময়দানে নামা সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাগুরায় গেলেন মাশরাফি বিন মোর্ত্তজা। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন সাবেক টাইগার এই অধিনায়ক।

জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে লড়ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অপরদিকে, নড়াইল ২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

আরও পড়ুন:

বাইশগজে দাপুটে বিচরণের পর রাজনীতিতে নামা সাকিব নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই।

এর আগেও অবশ্য কয়েকবার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফি এবং সাকিবও বলেছিলেন তার এলাকাকে আসবেন বড় ভাই ম্যাশ। অবশেষে আজ এসেছেন সাকিবের সাথে দেখা করতে।

আরও পড়ুন:

সাকিব মনোনয়ন পাওয়ার পরপরই অবশ্য তাকে শুভকামনা জানিয়েছিলেন বড় ভাই মাশরাফি। পরে গণমাধ্যমেও তাকে নিয়ে বলেন, যে পারে সে সব পারে।

অন্যদিকে, নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই গতকাল (বুধবার) সাকিবের টানে মাগুরায় গেছেন সৌম্য সরকার। গতকাল সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে দেখা যায় জাতীয় দলের এই ওপেনারকে। অবশ্য তিনি একাই ছিলেন না, এ সময় সাথে ছিলেন সাব্বির রহমান আরও উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা রনি তালুকদারও এবং ছিলেন মুক্তার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা