ছবি : সংগৃহিত
খেলা

বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম ছাড়া অন্য বোলারদের আর কেউ নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। অন্যদিকে জিমি নিশাম ও অধিনায়ক স্যান্টেনার দুজন মিলে স্ট্রাইক রোটেট করে খেলে ৩৭ বলে গড়ে ফেলেন ৪৬ রানের জুটি। যদিও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত বৃষ্টি আইন ডিএল মেথডে ১৭ রানে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ রানেই নেই নিউ জিল্যান্ডের ৫ উইকেট। সবাই তখন জয়ের হিসেব মেলাতে ব্যস্ত। কিন্তু সব ওলটপালট করে দিলেন জিমি নিশাম ও মিচেল স্যান্টনার। আর তাতে প্রথম ম্যাচ জিতেও সিরিজ জেতা হলো না বাংলাদেশের।

আরও পড়ুন: বর্ষসেরা দলে নাহিদা

রোববার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে ১৪.৪ ওভারে নিউ জিল্যান্ড ৯৫ রান তুলতেই শুরু হয় বৃষ্টি। পরে বৃষ্টি আইনে ১৭ রানে এগিয়ে থাকা নিউ জিল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। ১-১ ব্যবধানের সমতায় শেষ হলো সিরিজ।

পুঁজি মাত্র ১১০ রানের। ফলাফলও আসলো হাতেনাতে। নিজের প্রথম ওভারেই টিম সেইফার্টকে ফেরান শেখ মেহেদি হাসান। আগের ম্যাচে ঝড় তোলা সেইফার্ট এবার থামলেন ৩ বলে ১ রানে। রিভার্স সুইপ করতে গিয়ে স্টাম্পড হন কিউই কিপার-ব্যাটার।

পরের ওভারে এসে আবারও আক্রমণ করেন মেহেদি। এবার তার স্পিনের ঘুর্ণিতে বন্দি হলেন ৩ নম্বরে নামা ড্যারিল মিচেল। অফ স্টাম্পের বাইরে হালকা ঝুলিয়ে দেওয়া বলে শট খেলতে গিয়ে মিড অফে বল তুলে দেন। সহজ ক্যাচ তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

স্পিনের আঘাত হজমের আগেই কিউই শিবিরে গতির আক্রমণ। গ্লেন ফিলিপসকে বোল্ড করে ফেরান শরিফুল। সিমে পড়ে একটু ভেতরে ঢোকা বল মিস করে গেছেন ফিলিপস। তাতেই পাওয়ারপ্লে’তে ৩ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড।

এরপরই মার্ক চ্যাপম্যানের রানআউট। নিজের পরের ওভারে শরিফুল ফিল অ্যালেনকে ফেরালে ৪৯ রানেই ৫ উইকেট হারায় দলটি।

এরপরই জুটি বাঁধেন জিমি নিশাম ও অধিনায়ক স্যান্টেনার। ২ জন মিলে খেলে ৩৭ বলে গড়েন ৪৬ রানের জুটি। আর কোনো উইকেট না হারিয়ে নিউ জিল্যান্ড যখন জয়ের দিকে, তখনি বৃষ্টির বাগড়া। তাতেও অবশ্য সমস্যা হয়নি কিউইদের। তখনো বৃষ্টি আইনে ১৭ রানে এগিয়ে ছিল স্যান্টেনারের দল।

আরও পড়ুন: ফিল্ডিংয়ে বাংলাদেশ

এর আগে ব্যাট করতে নেমে ইনিংস সূচনা করতে নেমে শুরুতেই ফিরে যান সৌম্য সরকার। টিম সাউদির করা ওভারে তৃতীয় বলে বাউন্ডারি মেরে দারুণ কিছুর আভাস দিলেও পরের বলেই ধরা পড়েন এই বাঁহাতি। মিডল স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা ফুল লেংথ ডেলিভারি মিস করেন সৌম্য। বল প্যাডে লাগতেই আবেদন, আঙ্গুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি। ৪ বলে ৪ রান করেছেন সৌম্য।

এর পর নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম বলে ৪ মেরে শুরু করা শান্ত পরের ওভারে অ্যাডাম মিলনেকে মারেন আরও ২ টি বাউন্ডারি। তৃতীয় ওভারে বেন সিয়ার্সকেও ৪ হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু পঞ্চম ওভারেই মিলনেকে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে ফিন অ্যালেনের হাতে ধরা পড়ে শেষ হয় ১৫ বলে ১৭ রানের ইনিংস।

৫ ওভারে সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩৬ রান। তবে পাওয়ার প্লের শেষ ওভারে উইকেট হারানোর মিছিলে যোগ দেন রনি তালুকদার। তার বিদায়ে তাওহীদ হৃদয়ের সাথে জুটি বাঁধেন আফিফ হোসেন। নিরাপদেই দলীয় পঞ্চাশের ঘর পার করে বাংলাদেশ।

আরও পড়ুন: বিশ্বকাপে অনিশ্চিত এবাদত

মিচেল স্যান্টনারের ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে খেলতে এসেও ডিফেন্স করেন আফিফ! ব্যস, বল তার ব্যাট ছুঁয়ে প্যাডে লেগে ওপরে উঠে গেলে সহজ ক্যাচ নেন উইকেটরক্ষক টিম সেইফার্ট তখনি সাজ ঘরে ফিরেন তিনি। তাতে শেষ হয় ২ চারে ১৩ বলে ১৪ রানের ইনিংস।

বাকিদের মধ্যে রিশাদ হোসেন ছাড়া আর কেউ ২ অঙ্কের ঘর পার হতে পারেননি। রিশাদ করেছেন ১০ রান। আর একটা দুই অঙ্কের ইনিংসের সাহায্য পেয়েছে বাংলাদেশ। ‘ অতিরিক্ত খাতের ১১ রানে ভর করে ১৯.৩ ওভারে ১১০ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশকে ধসিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ৪ ওভারে ১৬ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি। বাকি বোলারদের মধ্যে সমান ২টি করে উইকেট নিয়েছেন যথাক্রমে টিম সাউদি, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

আমবাড়ীতে কৃষকদেরকে পাওয়ার ট্রিলার বিতরণ

আমবাড়ীতে ফুলবাড়ী অঞ্চলের আমবাড়ী এরিয়ার আওতাধীন আমবাড়ী শাখা থেকে আগত প্রান্তিক...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক: রাষ্ট্রপতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। উপমহাদে...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

ভারতের রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ২২

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা