ছবি-সংগৃহীত
খেলা

ব্যাটিং বিপর্যয়ে ভারত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাই ভারতকে আগে নামতে হয় ব্যাটিংয়ে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে ভারত।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত। কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংসের সপ্তম ওভারেই দলীয় পঞ্চাশ ছাড়ায় ভারত। অষ্টম ওভারে প্রথমবারে স্পিনে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তাতেই সাফল্য। ক্যাচ উঠেছিল কাভারে। পেছন দিকে ছুটে ট্রাভিস হেড নিয়েছেন দুর্দান্ত ক্যাচ। রোহিত থামলেন ৩১ বলে ৪৭ রান করে। একই সাথে গিল আউট হন ৭ বলে ৪ রান করে এবং শ্রেয়াস আইয়ার ৩ বলে ৪ রান করে আউট হন।

আজ (রোববার ১৯ নভেম্বর ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি দুই ক্রিকেট পরাশক্তি দল অস্ট্রেলিয়া-ভারত। ১ লাখ ৩২ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়াম। ফাইনাল ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

আরও পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন সাকিব

প্রায় দেড় মাসব্যাপী বিশ্বকাপ আজ শেষদিনে গড়িয়েছে। অপেক্ষা কেবল একটি প্রশ্নের উত্তর জানার, কে হবে চ্যাম্পিয়ন? ভারত নাকি অস্ট্রেলিয়া?

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তবে স্বাগতিক ভারত বিশ্ব চ্যাম্পিয়ন দুবার। ভারত-অস্ট্রেলিয়ার সামনে আজই এই পরিসংখ্যানকে সমৃদ্ধ করার সুযোগ অপেক্ষা করছে।

সান নিউজ/একে/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা