সংগৃহীত ছবি
খেলা

পাকদের ব্যাটিংয়ে পাঠাল ভারত

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতে।

আরও পড়ুন : কিউইদের কাছে হারল টাইগাররা

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দুদলের লড়াই শুরু হবে।

ওয়ানডেতে এক নম্বরে ভারত আর দুই নম্বরের পাকিস্তান। আসরে টানা দুই ম্যাচ জিতেছে দুই দলই। পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ভারত। ৯২ থেকে সবশেষ ২০১৯। ওয়ানডে বিশ্বআসরে সাত ম্যাচ খেলে এখনো প্রতিবেশীদের কাছে হারেনি ইন্ডিয়া। তবে এবার সে অভিশাপ থেকে মুক্ত হতে চায় বাবর আজমরা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এদিকে ভারত এ মহারণ ঘিরে নানা পরিকল্পনা করছে। এর মধ্যে অন্যতম হলো একাদশে শক্তি বাড়ানো। ইতোমধ্যে চাউর হয়েছে, পাক ব্রিগেডের বিপক্ষে ইলেভেনে একাধিক পরিবর্তন আনছে ভারত। আফগানিস্তানের সঙ্গে খেলানো একাদশ থেকে কয়েকজনকে বাদ দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারতের একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।

পাকিস্তানের একাদশ : আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

ডি থ্রির কোচ চূড়ান্ত

দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে চলেছে। ঘরোয়...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা