সংগৃহীত ছবি
খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার মিশনে টাইগারদের সামনে এখন কিউই পরীক্ষা। সেমির দৌড়ে টিকে থাকতে সে পরীক্ষায় পাস ভিন্ন উপায় থাকলেও ফেল করলে দিতে হবে কঠিন মাসুল।

আরও পড়ুন : প্রোটিয়াদের লড়াকু পুঁজি

এই ম্যাচের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ড চলতি বিশ্বকাপে দুটি করে ম্যাচ খেলে। সেই দুই ম্যাচে টানা জয় পায় নিউজিল্যান্ড।

অন্যদিকে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আসরের শুভ সূচনা করে। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি টাইগাররা।

বাংলাদেশ একাদশ :
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তৌহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ :
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা