সংগৃহীত ছবি
খেলা

ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপায় ইকানা ক্রিকেট স্টেডিয়ামে ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

দুই দলের মুখোমুখি লড়াই মানে দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ। এখন পর্যন্ত ১০৮ ওয়ানডেতে ৫০ জয় অস্ট্রেলিয়ার আর ৫৪ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২০১৬ সাল থেকে ২০ বারের দেখায় ১৫টিতেই প্রোটিয়ারা জিতেছে। বিশ্বকাপে অবশ্য এগিয়ে অজিরা। ৫ দেখায় ৩ জয় তাদের।

আরও পড়ুন : ইংলিশ পরীক্ষায় বেসামাল বাংলাদেশ

আগের ম্যাচের একাদশে আজ দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরুন গ্রিনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জশ ইংলিস এবং মার্কাস স্টয়নিস। বাভুমার দলেও রয়েছে একটি পরিবর্তন। কোয়েটজির বদলি হিসেবে দলে ঢুকেছেন তাবরেজ শামসি।

অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।

দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং তাবরাইজ শামসি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা