খেলা

সুখবর দিলেন শান্ত

স্পোর্টস ডেস্ক : সামনেই কড়া নাড়ছে এশিয়া কাপ, বিশ্বকাপেরও আর কয়েক মাস বাকি। আসন্ন এই দুই মেগা টুর্নামেন্টকে ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এরই মাঝে সুখবর পেয়েছেন তিনি। প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন ২৪ বছর বয়সি এ ক্রিকেটার।

আরও পড়ুন : সেপ্টেম্বরে আসছে নিউজিল্যান্ড

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সুখবরটি শান্ত নিজেই নিশ্চিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সন্তানসম্ভবা স্ত্রী সাবরিন সুলতানা রত্নার সঙ্গে দুটো ছবি পোস্ট করেন শান্ত।

ক্যাপশনে সবার থেকে দোয়া চেয়েছেন। শান্তর সেই পোস্টে ভক্তরা জানাচ্ছেন শুভ কামনা আর ভালোবাসা। জাতীয় দলের সতীর্থরাও বাদ যাননি।

এর আগে ইনস্টাগ্রামে শান্তর স্ত্রীর বেবি বাম্পের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। সেগুলোতে শান্তর পাশাপাশি দেখা যায় জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের স্ত্রীদের। তাদের মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফের স্ত্রী।

আরও পড়ুন : আল-হিলালে নেইমার

প্রসঙ্গত, ২০২০ সালের ১১ জুলাই রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ানের মৃধা পারা গ্রামের মেয়ে সাবরিন সুলতানা রত্নাকে বিয়ে করেন শান্ত। একই জেলা ও উপজেলার পাশের গ্রাম রনহাটে শান্তর গ্রামের বাড়ি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা