চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন বায়ার্ন
খেলা

চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন বায়ার্ন

স্পোর্টস ডেস্ক:

প্যারিস সেন্ট জার্মেইন পিএসজিকে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে জার্মান দল বায়ার্ন মিউনিখ। রোববার রাতে পর্তুগালের লিসবনের ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারায় বায়ার্ন

পিএসজির হয়ে ক্যারিয়ার শুরু করা বর্তমানে বায়ার্ন ফুটবলার কিংসলে কোম্যান দলের একমাত্র গোলটি করেন ৫৯ মিনিটে। জসুয়া কিমিচের ক্রস থেকে করা কোম্যানের একমাত্র সাফল্যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার আশা শেষ হয় ফরাসী দলটির।

ম্যাচটা পিএসজির দুই ফরোয়ার্ড নেইমার ও এমবাপ্পের জন্য হতাশাজনক। কারণ প্রথমার্ধে তারা গোলের দারুণ কিছু সুযোগ পেয়েছিল। সেটা থেকেও তারা যেমন গোল পায়নি তেমনি বাহবা দিতে হবে ম্যাচের সেরা খেলোয়াড় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে, যিনি নেইমার-এমবাপ্পেকে হতাশায় রেখেছেন।

এবার টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বার্সেলোনার মতো দলকে কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে হারিয়েছিল এবার বায়ার্ন। টটেনহামকে এক ম্যাচেই দিয়েছিল ৭ গোল। আর চেলসিকে দুই লেগ মিলিয়ে দিয়েছিল ৭ গোল। ফাইনালে এসে পিএসজির নেইমার-এমবাপ্পেকে নয়্যাল তার দারুণ নৈপুন্য দিয়ে যেভাবে সাফল্য বঞ্চিত রেখেছে তা অবশ্যই প্রশংসার। এমন পারফরম্যান্সের পর তো ট্রফি জয়ের উল্লাসটা বায়ার্ন মিউনিখকেই মানায়

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ ম...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা