ক্রলি-বাটলারের রেকর্ড জুটি ও অ্যান্ডারসনের তোপ  
খেলা

ক্রলি-বাটলারের রেকর্ড জুটি ও অ্যান্ডারসনের তোপ

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে তৃতীয় দিনে বেশ ব্যাকফুটে থেকেই ব্যাটিংয়ে নামবে পাকিস্তান। দ্বিতীয় দিন স্বাগতিকরা তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৮৩ রানে। ৩ উইকেটে ২ রান তুলে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের ব্যাটিং শেষ করে।

৪ উইকেটে ৩৩২ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা জস বাটলার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পান বেশ আত্মবিশ্বাস নিয়েই। তবে তার চেয়েও বেশি আত্মবিশ্বাসী ব্যাটিং ছিল জ্যাক ক্রলির। প্রথম দিন অপরাজিত ছিলেন ১৭১ রানে। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির ম্যাচেই পান ডাবল সেঞ্চুরির দেখা। যা ক্রলি শেষ পর্যন্ত নিয়ে যান আড়াইশোর ঘরে। আউট হন ২৬৭ রান করে।

ক্রলির বিদায় ভাঙে ৩৫৯ রানের জুটি। ৫ম উইকেটে যা এখন ইংল্যান্ডের সেরা। এর আগের সেরা জুটি ছিল ২৫৪ রানের। ১৯৭৩ সালে ভারতের মাটিতে যা করেছিলেন ফ্লেচার ও টনি গ্রেগ জুটি।

ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন জস বাটলারও। আউট হন ১৫২ রান করে। এরপর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণ করে ৮ উইকেটে ৫৮৩ রান তুলে।

প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে জেমস অ্যান্ডারসনের তোপে পড়ে পাকিস্তান। শান মাসুদকে ৪ রানে লেগ বিফোরের ফাদে ফেলেন অ্যান্ডারসন। আবিদ আলিকে ক্যাচ বানান ডম সিবলির। বাবর আজম একটু দেখে খেলার চেষ্টা করছিলেন। কিন্তু তিনিও বিদায় নেন এলবিডব্লিউ হয়ে। ৩ উইকেটে ২৪ রান নিয়ে তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করবে পাকিস্তান। ফলো অন এড়াতে এখনো ৩৬০ রান দরকার পাকিস্তানের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা