ছবি-সংগৃহীত
খেলা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আফগানদের ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

প্রথম ওয়ানডেতে হারার পর ঘুরে দাঁড়ানোর ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস টস করতে করতে নামেন আফগান অধিনায়ক হাশমত উল্লাহ শহিদির সঙ্গে এবং টস ভাগ্যে জয় পান।

আরও পড়ুন : পর্তুগাল জাতীয় দলে হবিগঞ্জের রুপু

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর লিটন বলেন, আগের ম্যাচে প্রথম ১০ ওভারে ব্যাট করা ছিল খুব কঠিন। এ কারণেই বোলিং বেছে নিয়েছি। চেষ্টা করবো সেরাটা দিয়ে খেলার।

হাশমতউল্লাহ শহিদি বলেন, ‘সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ আমাদের সামনে। তবে, আমাদেরও লক্ষ্য ছিল প্রথমে ফিল্ডিং করার। কারণ, উইকেট খুব শুকনো। প্রথমে ব্যাট করা কঠিন।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে।। তামিম ইকবালের জায়গায় একাদশে নেয়া হয়েছে মোহাম্মদ নাইম শেখকে। এছাড়া পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেয়া হয়েছে এবাদত হোসেনকে।

আরও পড়ুন : টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এরআগে প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে হয়েছিলো বাংলাদেশকে। আফগান বোলারদের সামনে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করতে পেরেছিলো তামিম ইকবালের দল। জবাব দিতে নেমে আফগানিস্তান ২ উইকেট হারিয়ে ৮৩ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ১৭ রানে জয় পায় আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরাব, রহমত শাহ, হাশমত উল্লাহ শহিদি, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি, আজমত উল্লাহ ওমরজাই, মোহাম্মদ সেলিম।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা