ছবি: সংগৃহীত
খেলা

প্রতিশোধ নিয়ে ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে যে রিয়াল মাদ্রিদের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলো এবার‌ও সেমিফাইনালে সেই রিয়াল মাদ্রিদের‌ই মুখোমুখি হলো ম্যান সিটি। কিন্তু এবার ফলাফল উল্টো।

আরও পড়ুন: শিরোপার দৌড়ে রোনালদোর ক্লাব

বুধবার (১৭ মে) দিবাগত রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে পেপ গার্দিওয়ালার দল।

প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে এসেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। কিন্তু ফিরতি লেগে ম্যাজিক দেখিয়ে বসে তারা।

লজ ব্লাঙ্কোজদের ডিফেন্সকে ছিন্নভিন্ন করে ৪বার পোস্টে বল জড়িয়েছে ম্যানসিটি। ইত্তিহাদে ৪-০ গোলে জয়, দুই লেগ মিলিয়ে রিয়ালকে ৫-১ হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেলো ম্যানচেস্টার সিটি। ১০ জুন ইস্তাম্বুলের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে সিটিজেনরা।

আরও পড়ুন: লভ্যাংশ কম, অসন্তোষ পিসিবি

ম্যানসিটির হয়ে রিয়ালের জালে দুবার বল জড়িয়েছেন পর্তুগিজ তারকা বার্নার্ডো সিলভা। বাকি দুই গোল করেছেন ম্যানুয়েল আকানজি এবং আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। আর্লিং হালান্ডের পরিবর্তে শেষ দুই মিনিটের জন্য মাঠে নেমে‌ই গোল পেয়েছেন আলভারেজ। কাতার বিশ্বকাপ জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই আর্জেন্টাইন তারকা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা