অবসরের ঘোষণা ধোনী ও রায়নার
খেলা

অবসরের ঘোষণা ধোনী ও রায়নার

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী ও ক্রিকেটার সুরেশ রায়না। সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এই ঘোষণা নিশ্চিত করেন তিনি।

সেখানে ধোনী বলেন, “ধন্যবাদ। সারা জীবন ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। এখন থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে আমাকে বিবেচনা করতে পারেন”।

ভারতের স্বাধীনতা দিবসের আনন্দের দিনে ধোনীর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা অবশ্য সবাইকেই একটু অবাক করেছে।

অবশ্য আন্তর্জাতিক কোন ফরম্যাট থেকে ধোনী অবসর নিয়েছেন তা সরাসরি বলেননি। ২০১৪ সালে অবসর নিয়েছিলেন টেস্ট থেকে। এরপর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ঠিকই খেলছিলেন।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারত হেরেছিল। এরপর ক্রিকেট থেকে দূরেই আছেন ধোনী।

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৩৫০ ওয়ানডে। ৫০.৫৭ গড়ে করেছেন ১০ হাজার ৭৭৩ রান। ১০টি সেঞ্চুরি ও ৭৩টি ফিফটি রয়েছে তার ওয়ানডে ক্যারিয়ারে।

আর টেস্টে ৯০ ম্যাচে ৩৮.০৯ গড়ে ৬টি সেঞ্চুরি ও ৩৩টি ফিফটিতে করেছেন ৪ হাজার ৮৭৬ রান।

ক্যারিয়ারে ধোনী টি-টোয়েন্টি খেলেছেন ৯৮টি। ৩৭.৬০ গড়ে করেছেন ১ হাজার ৬১৭ রান। টি-টোয়েন্টি ফিফটি তার ২টি।

ধোনীর অবসরের ঘোষণার সাথে সুরেশ রায়নাও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন। রায়না ১৮ টেস্ট, ২২৬ ওয়ানডে এবং ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ ২০১৫ সালে টেস্ট ও ২০১৮ সালে ভারত জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন সুরেশ রায়না।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা