ম্যানচেস্টার সিটি-লিঁও মুখোমুখি
খেলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ম্যানচেস্টার সিটি-লিঁও মুখোমুখি

স্পোর্টস ডেস্ক:

রিয়াল মাদ্রিদকে দুই লেগে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। লিঁও নামে ভারী না হলেও কাজে সেটি দেখিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসকে বিদায় করে দিয়ে। লিপজিগের হাতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিদায়, তার আগে পিএসজিকে প্রায় খাদের কিনারে নিয়ে আতালান্তা দেখিয়েছে, এই করোনা-পরবর্তী ইউরোপিয়ান আসরে আগেভাগে বলা যাবে না কিছুই।

আর লিঁওকে তো সবচেয়ে বেশি জানা পেপ গার্দিওলারই। গতবারই গ্রুপ পর্বের দুই লেগ মিলিয়ে হারাতে পারেনি তার দল ফরাসি ক্লাবটিকে। ঘরের মাঠেই তো হারতে হয়েছিল। যদিও সেই লিঁও অনেক বদলে গেছে। সেই কোচই নেই। নাবিল ফেকির, ফেরলান্ড মেন্ডির মতো তারকাদের ছেড়ে দিয়েছে বড় ক্লাবের কাছে।

ওদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাজতিলক নিতে কী না করছে আরব ধনে ধনী ম্যানচেস্টারের ক্লাবটি। আসরের ইতিহাসে এ পর্যন্ত শেষ চারই তাদের দৌড়। গার্দিওলার অধীনে তাই শুধু সেমিফাইনাল নয়, টুর্নামেন্ট জয়ের মিশনেই আছে তারা।

গার্দিওলাও রিয়ালকে হারিয়ে লিসবনে পৌঁছেই বলেছেন, ‘রিয়ালকে হারানো নিয়েই যদি আমরা সন্তুষ্ট থাকি, তাহলে আমরা সেই ছোট ক্লাবই হয়ে থাকব। আমরা এই টুর্নামেন্টটা জেতার জন্যই এসেছি।’

যদিও একেবারে ভিন্ন আমেজে হচ্ছে এবারের কোয়ার্টার ফাইনাল থেকে বাকি আসর। এক শহরে এক লেগে খেলা হচ্ছে। সেই এক ম্যাচে হয়ে যেতে পারে যেকোনো কিছু। লিঁও তাই স্বপ্ন দেখা ছাড়ছে না। লেফট ব্যাক ফের্নান্দো মার্কালও তাই জুভেন্টাস ম্যাচ টেনেই স্মরণ করিয়ে দিয়েছেন নিজেদের সামর্থ্যের কথা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা