সাকিবের অপেক্ষায় বোর্ড সভাপতি
খেলা

সাকিবের অপেক্ষায় বোর্ড সভাপতি

ক্রীড়া প্রতিবেদক:

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান। গত বছরের অক্টোবরে এই নিষেধাজ্ঞা পাবার এক বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে ২৯ অক্টোবর। নিষেধাজ্ঞা শেষ হলেই কী সাকিব খেলতে পারবেন?

এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট মহলে। বাংলাদেশ ক্রিকেটের মতো অধীর আগ্রহের কেন্দ্রবিন্দু এখন সাকিব আল হাসান। কেন না, অক্টোবরের ২৪ তারিখ থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের টেস্ট সিরিজ।

টাইগারদের শ্রীলঙ্কা সফরে যোগ হবার কথা তিনটি টি-টোয়েন্টি ম্যাচও। যদিও এই সিরিজটি এখনও নিশ্চিত করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড।

লঙ্গার ভার্সনে এখনই সাকিবের ফেরার আশা না করলেও টি-টোয়েন্টিতে ফেরার আশা করাই যায়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, যেদিন থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে সেদিন থেকেই খেলতে পারবে সাকিব।

“সাকিবের সঙ্গে কি কথা হলো সেটা বলবো না। তবে যখনই তার নিষেধাজ্ঞা উঠে যাবে তারপরই সে খেলতে পারবে। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি সে কবে ফিরবে”।

শ্রীলঙ্কা সফর দিয়েই সাকিবের প্রত্যাবর্তনের আশা করছেন বিসিবি প্রধান তবে এর জন্য আছে শর্ত। “ফেরার সঙ্গে তার ফিটনেস এবং প্রস্তুতির ব্যাপার আছে। সেজন্য ও ওর মতো করে অনুশীলন করবে। এ মাসেই সে চলে আসবে এবং অনুশীলন করবে। আশা করছি সে ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিতে পারবে এবং খেলতে পারবে”।

পাপন আরও বলেন, “আমরা এখন থেকেই তাকে দেখব। আমাদের কোন ফিজিও ওয়ান টু ওয়ান তাকে দেখতে পারবে। আমরা তার ফিটনেস টেস্টও নেব। ও আগে চলে গেলে আমরা সেখানে তার অ্যাসেস করত পারি। হঠাৎ করে গিয়েই তো খেলতে পারবে না”।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা