শ্রীলঙ্কায় ২৪ অক্টোবর থেকে শুরু টেস্ট
খেলা

শ্রীলঙ্কায় ২৪ অক্টোবর থেকে শুরু টেস্ট

ক্রীড়া প্রতিবেদক:

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় দল ২৪ অক্টোবর থেকে টেস্ট খেলা শুরু করবে। বোর্ডের অপারেশন্স কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আর এই সফরের জন্য দেশেই সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ক্যাম্প শুরু করার চিন্তা করছে বিসিবি। এমনটা জানিয়ে আকরাম খান বলেন, এই ক্যাম্পের জন্য ক্রিকেটারদের আপাতত হোটেলে রেখে দুই থেকে তিনবার করোনা পরীক্ষা করা হবে। তবে এ বিষয়ে আরো আলোচনার পর পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্তব্য করেন আকরাম খান।

শ্রীলঙ্কায় কলম্বোতেই ম্যাচ খেলার আগ্রহ বাংলাদেশের। হাসপাতাল সুবিধা সহ ভাল হোটেলের কারণে আপাতত কলম্বোর বাইরে আর কোন শহরে ম্যাচ খেলতে চায় না বলে বিসিবি থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে। আকরাম খান আরো বলছেন, তিন টেস্ট খেলার সিদ্ধান্তই এখন পর্যন্ত চূড়ান্ত। আর তাতেই বেশ খুশি থাকা অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলছেন, "পাঁচ থেকে ছয় মাস পর মাঠে নামাই ক্রিকেটারদের জন্য মূল দরকারের জিনিস। টি-টোয়েন্টি খেলতে পারলে সেটা হবে তাদের জন্য বাড়তি পাওনা"।

এছাড়া সাকিবের ফেরার বিষয়ে আকরাম খান বলেন, ২৯ অক্টোবর সাকিবের এক বছরের স্থগিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। তবে এরপর সাকিব কিভাবে দলে ফিরবেন সে ব্যাপারে এই অলরাউন্ডার, কোচ এবং বোর্ড সভাপতির সাথে আলোচনা করেই সবকিছু চূড়ান্ত করা হবে।

অন্যদিকে সভায় উপস্থিত থাকা হাই পারফরম্যান্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দূর্জয় বলেন, জাতীয় দলের সাথে এএইচপি দলের এমন অনুশীলন সুবিধায় তরুণ ক্রিকেটাররা দারুণ উপকৃত হবে।

আর জাতীয় দল যখন শ্রীলঙ্কায় থাকবে তখন এই এএইচপি দলের সাথেই প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা