চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মুখোমুখি পিএসজি-আতালান্তা
খেলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

পিএসজি-আতালান্তা মুখোমুখি

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি হবে পিএসজি ও আতালান্তা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর আবারো শুরু হয় চ্যাম্পিয়ন্স লিগ। বিরতি শেষে হয় শেষ ষোলর বাকি থাকা দ্বিতীয় লেগের ম্যাচ। এবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল।

নতুন নিয়মে শেষ আট ও সেমির সব ম্যাচ হবে এক লেগে। ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচই হবে পর্তুগালের লিসবনে।

প্রতিযোগিতামূলক ম্যাচে কখনোই পিএসজি ও আতালান্তা একে অপরের বিপক্ষে খেলেনি।

২০১৫-১৬ মৌসুমের পর এবার এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলছে পিএসজি। আর ১৯৯৪-৯৫ মৌসুমে শেষ তারা খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল।

গত পাঁচ মাসে পিএসজি দুইটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। যেখানে আতালান্তা খেলেছে ১৩টি এবং জিতেছে ৯টি।

পিএসজি তারকা নেইমার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ নকআউট ম্যাচে করেছেন ১২টি গোল।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ চার ম্যাচেই জিতেছে আতালান্তা। এর মধ্যে ভ্যালেন্সিয়াকে কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচে দিয়েছে আট গোল।

অন্যদিকে শেষ আট ম্যাচে ১৬টি গোল খেয়েছে আতালান্তা। দলটির শেষ ৭ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ৫ গোল করেছেন জোসিপ ইলিসিচ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা