২৪ সেপ্টেম্বরেই শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ
খেলা

টাইগাররা শ্রীলঙ্কা যাচ্ছে ২৪ সেপ্টেম্বরেই

ক্রীড়া প্রতিবেদক:

২৪ সেপ্টেম্বরেই সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ। সান নিউজকে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলবা। তবে সিরিজে টেস্ট এবং টি-টোয়েন্টি সূচি নির্ধারণের ব্যাপারে এখনো আলোচনা চলছে বলে জানান তিনি। এছাড়া বাংলাদেশ দল শ্রীলঙ্কা গেলে পরিস্থিতি অনুযায়ী কোয়ারেন্টিনে থাকতে হতে পারে বলে মন্তব্য করেন মোহন ডি সিলভা।

জুলাই মাসে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল সেই সিরিজ এরপর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার পরই আবারো আরোচনায় আসে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের বিষয়টি। সেই সফরের জন্য ইতোমধ্যেই ব্যাক্তিগত অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অক্টোবরে হতে পারে সেই সিরিজ। আর সিরিজের জন্য বাংলাদেশ ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে বলে সান নিউজকে নিশ্চিত করেছেন সে দেশের বোর্ড সেক্রেটারি মোহন ডি সিলভা।

মোহন বলেন, “এখন পর্যন্ত যে সূচি তাতে ২৪ সেপ্টেম্বর সিরিজ খেলতে বাংলাদেশ আসবে তা মোটামুটি নিশ্চিত। তবে সিরিজের ম্যাচগুলোর ব্যাপারে এখনো আলোচনা চলছে। বাংলাদেশ তিন টেস্ট সহ তিনটি টি-টোয়েন্টি খেলতে চাচ্ছে। তবে আমরা চাচ্ছি একটি টেস্ট কমিয়ে সেখানে তিনটি টি-টোয়েন্টির ব্যবস্থা করতে। আলোচনার পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো”।

করোনার কারণে বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কা যাবে তখন কি ব্যবস্থা নেয়া হবে সেই প্রশ্নে জবাবে মোহন ডি সিলবা বলেন, “এখন যা পরিস্থিতি তাতে বাংলাদেশের ক্রিকেটাররা শ্রীলঙ্কা আসলে কোয়ারেন্টিনে থাকতে হবে। সরকারের স্বাস্থ্যবিধির নিয়ম অনুযায়ী বিদেশী যারাই শ্রীলঙ্কা আসবে তাদেরই এই নিয়মে চলতে হবে। তবে সেপ্টেম্বরের পরিস্থিতি ভিন্ন হতে পারে। তখন হয়তো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এই নিয়ম শিথিল করা সম্ভব”।

শ্রীলঙ্কা টেস্ট কমিয়ে টি-টোয়েন্টি খেলতে চাইলেও বাংলাদেশের সিদ্ধান্ত ভিন্ন। ৩টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টিই খেলতে চাইছে বিসিবি। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, নিজেদের মধ্যে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত শ্রীলঙ্কাকে জানানো হবে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা