১৩৯ ডেলিগেটের ভোটে ৩ অক্টোবর বাফুফে নির্বাচন
খেলা

১৩৯ জনের ভোটে বাফুফে নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক:

১৩৯ ডেলিগেটের ভোটে হবে আগামী বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন। আজ (১১ আগস্ট) নির্বাহী কমিটির সভা শেষে এ কথা জানান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। আর এই ভোট অর্থাৎ সাধারণ সভার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ অক্টোবর।

গত এপ্রিলে হওয়ার কথা ছিল বাফুফে নির্বাচন। কিন্তু করোনা ভাইরাসের কারণে পিছিয়ে যায় তা। এ সময় দায়িত্ব পালনের জন্য ফিফাও বর্তমান কমিটিকে অনুমতি দিয়েছিল। আব্দুস সালাম মুর্শেদী নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনের প্রাথমিক তারিখের সিদ্ধান্ত ফিফা-এএফসি’র পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কেও জানানো হবে।

বাফুফের এই সভায় সরাসরি উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির ১৩জন সদস্য। বাকি ৫জন অংশ নেন জুমের মাধ্যমে। আগামী ৩ অক্টোবর রাজধানীর হোটেল সোনারগাতেঁ বাফুফের সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া সভায় ২০২০-২১ অর্থ বছরের বাজেটও পাশ করে বাফুফে। যার পরিমান ৫১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা।

আগামী মৌসুমের লিগ শুরুর জন্য ক্লাবগুলোর সাথে আলোচনা করা হবে বলে জানান আব্দুস সালাম মুর্শেদী। এছাড়া নারী ফুটবলারদের স্থগিত হওয়া লিগ নভেম্বরে করার ব্যাপারেও আলোচনা হয়।

ফিফা কোভিড ফান্ড থেকে প্রথম দফায় ৫ লাখ মার্কিন ডলার পাবে বাফুফে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা থেকে পাওয়া এই অর্থ তাদের দেয়া নির্দেশনা অনুযায়ী খরচ করা হবে বলে জানান এই সিনিয়র সহ-সভাপতি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা