এবার ক্যাম্পও স্থগিত করলো বাফুফে
খেলা

ফুটবল ক্যাম্পও স্থগিত

ক্রীড়া প্রতিবেদক:

করোনা পরিস্থিতি বিবেচনা করে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ আগামী বছর পর্যন্ত স্থগিত করেছে ফিফা ও এএফসি। সেই প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও স্থগিত করলো জাতীয় দলের ক্যাম্প।

গত ৫ আগস্ট ফুটবলারদের করোনা পরীক্ষার মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছিল বাফুফে। কিন্তু তিন দিন মিলিয়ে প্রথম দফায় ১৮ ফুটবলারের করোনা শনাক্ত হয়।

তাই দ্বিতীয় দফায় গত সোমবার আবারো দুটি প্রতিষ্ঠান দিয়ে করোনা পরীক্ষা করা হয় ক্যাম্পে থাকাসহ মোট ৩৬ ফুটবলারের। ফেডারেশন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক ভিডিও বার্তায় বলেন, এবার দুটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষাতে মোট ৭জন ফুটবলারের করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া তিন ফুটবলারের ফলাফল একটি প্রতিষ্ঠান থেকে পজিটিভ এবং অন্যটি থেকে নেগেটিভ এসেছে। তাই এই তিন ফুটবলারকে দুই-তিন দিন পর আবারো করোনা পরীক্ষা করানো হবে।

আর এসবেরই প্রেক্ষিতে আগামীকাল (১৩ আগস্ট) থেকে জাতীয় ফুটবলারদের এই ক্যাম্পও স্থগিত করা হচ্ছে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক। তবে করোনা আক্রান্ত ফুটবলারদের চিকিৎসা দেয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা