সংগৃহীত
খেলা

টেস্টেও আগ্রাসী থাকবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : টেস্ট ক্রিকেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপক্ষ দলের বোলারদের ওপর চড়াও হয়ে খেলার ধরণ বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে ‘বাজ বল’ হিসেবে। বাংলাদেশ দলও কি সেই পন্থায় ফিরছে, আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে অনুশীলনে সেরকমই দৃশ্য দেখা গিয়েছিল লিটন দাস-মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে। সাম্প্রতিক সময়ে সাদা বলের দুই সংস্করণে আক্রমণাত্বক ক্রিকেট খেলতে দেখা গেছে টাইগারদের। শেষ টি-টোয়েন্টিতে হারার পরও সাকিব জানিয়েছিলেন ফল যাই আসুক তারা আক্রমণাত্বক মানসিকতা চালিয়ে যাবেন।

আরও পড়ুন : ১০০ টাকায় দেখা যাবে টেস্ট

সোমবার (৩ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন টেস্টেও আক্রমণাত্মকভাবে খেলার লক্ষ্য থাকবে তাদের।

মিরাজ বলেন, ‘একটা জিনিস যদি দেখেন, বর্তমানে কিন্তু সব ফরম্যাটেই আক্রমণাত্মক ক্রিকেট হচ্ছে। টেস্ট ক্রিকেটও এখন আগ্রাসীভাবে খেলা চলছে। তাই আমাদেরও লক্ষ্য থাকবে আক্রমণাত্মক ক্রিকেটটা খেলা।’

আরও পড়ুন : বাছাই পর্ব খেলতে হবে শ্রীলঙ্কাকে

উইকেটের বিবেচনায় যদি আক্রমণাত্ব ক্রিকেট খেলা লাগে বাংলাদেশ তাই করবে, ‘আমরা যদি আক্রমণাত্মক খেলতে পারি, তাহলে তো ভালো। দিনশেষে রান করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি ১০০ ওভারে ৩৫০-৪০০ রান করতে পারি, তাহলে তো ভালো। দলের জন্যও ভালো, খেলোয়াড়দের জন্যও। এটি উইকেটের ওপর নির্ভর করে। কেমন বল হচ্ছে সেটিও।’

দলের অন্যতম এই অলরাউন্ডারের মতে, রান করাটাই মুখ্য। মিরাজ বলেন, ‘দিন শেষে রান করাটাই মুখ্য। সাদা বল, লাল বল কোনো বিষয় না। মূল বিষয়টা হলো রান করা। একটা খেলোয়াড় রান পাচ্ছে কি না, ১০০ করছে কি না - এটাও অনেক গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন : সাকিব-লিটনকে নিয়ে টেস্ট দল ঘোষণা

র‌্যাংকিংয়ের পেছনের সারির দলগুলোর বিপক্ষে খেললে মনোযোগ একটু কম থাকে কি না এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, 'আন্তর্জাতিক খেলা মানে আন্তর্জাতিক খেলা। এখানে এক নম্বর দলের সঙ্গে খেললে যেমন অনুভূতি কাজ করে, ১০ নম্বর দলের বিপক্ষে খেললেও সেই একই অনুভূতি কাজ করে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা