সংগৃহীত
খেলা

এলিটার অভিষেক, জিতলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে অভিষেক হয় নাইজেরিয়ান থেকে বাংলাদেশী হওয়া এলিটা কিংসলের।

আরও পড়ুন : নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন বাংলাদেশীরা

শনিবার (২৫ মার্চ) বিকেলে সিলেটে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শিসেলসের মুখোমুখি হয় বাংলাদেশ। তারিক রায়হান কাজীর একমাত্র গোলে শিসেলসের বিপক্ষে জয় পায় লাল-সবুজের জার্সিধারীরা।

প্রতিপক্ষ শিসেলস হলেও গোল পেতে বেগ পেতে হতে হয় বাংলাদেশকে। ৪৩ মিনিট পর্যন্ত গোলের দেখা পাননি জামাল ভূইয়ারা। এরপর ৪৪ মিনিটের মাথায় ফ্রি কিক পায় বাংলাদেশ।

আরও পড়ুন : ২০০ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি

ফ্রি কিক থেকে তপু বর্মনের উড়িয়ে মারা বল শিসেলসের রক্ষণভাগের খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করতে গেলে বল চলে যায় তারিক কাজীর কাছে। সেটাতে তিনি আবার হেড নিয়ে জালে পাঠান। তাতে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় কাবরেরার শিষ্যরা। এটা ছিল বাংলাদেশ দলের জার্সি গায়ে প্রবাসী এই ফুটবলারের প্রথম গোল।

বিরতির পর বাংলাদেশের হয়ে অভিষেক হয় এলিটা কিংসলের। ম্যাচের দ্বিতীয়ার্ধে আমিনুর রহমান সজীবের বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

তাতে বাংলাদেশের আক্রমণভাগের শক্তি বাড়লেও দ্বিতীয়ার্ধে আর কোনো গোল পায়নি লাল-সবুজের জার্সিধারীরা। শেষ পর্যন্ত তারিক কাজীর গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

আরও পড়ুন : মেসির ৮০০, আর্জেন্টিনার জয়

বাংলাদেশ দল ম্যাচ জিতলেও মন খুব একটা জিততে পারেনি। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেও খুব সুন্দর ও গোছালো ফুটবল খেলতে পারেনি। যদিও এই দুই ম্যাচের জন্য সৌদি আরবে দশ দিনের বেশি থেকেছেন জামালরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পদ্মায় ৩০ হাজার মিটার কারেন্টজাল জাল জব্দ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে...

নানা আয়োজনে ‘শুভাকাশ ইশারা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলোচনা,পুরস্কার বিতরণ, যাদুসহ নানা আয়োজনের মধ্য দি...

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থা...

বদলে গেছে বেদের জীবন, যাচ্ছে স্কুলে সন্তানরাও

'আমরা এক ঘাটেতে রান্দি-বাড়ি, আরেক ঘাটেতে খাই।...

স্কুল মাঠে নির্মাণসামগ্রী, খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তারু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা