সংগৃহীত
খেলা

নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন বাংলাদেশীরা

স্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। এ লিগে খেলতে মুখিয়ে থাকেন সব দেশের ক্রিকেটাররাই। আগামী ৩১ মার্চ শুরু হতে যাচ্ছে এ টুর্নামেন্টের ১৬তম আসর। এবারের আইপিএলে দল পেয়েছেন তিন বাংলাদেশী - সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।

কিন্তু দেশের মাটিতে চলমান আয়ারল্যান্ড সফরের কারণে আইপিএল শুরুতেই যোগ দিতে পারছেন না তারা। প্রতি বছরই দেশের সিরিজের কারণে তাদের এই বিলম্বের ঘটনায় ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই গুঞ্জন ভবিষ্যতে আইপিএল নিলামে ছায়া নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন বাংলাদেশি খেলোয়াড়রা।

আরও পড়ুন : গণহত্যার স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

শনিবার (২৫ মার্চ) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ বোর্ড এভাবে অসহযোগিতা করলে ভবিষ্যতে সাকিবরা আইপিএলে হয়তো কোনও দলই পাবেন না। সেই দেশের ক্রিকেটারদের অগ্রাহ্য করা হবে নিলামের সময়।’

এর আগে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে বিসিবি বরাবর আবেদন করেন সাকিব-লিটনরা। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট রেখে তাদের আইপিএল খেলতে যেতে দিতে নারাজ বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। আইরিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে তিনি এই কথা জানান।

আরও পড়ুন : আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই

আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি মালিক এক ওয়েবসাইটে বলেছেন, আমাদের অভিযোগ করার কোনও জায়গা নেই। কারণ ক্রিকেটারদের ব্যাপারে বিসিসিআই বাকি বোর্ডগুলির সঙ্গে সমঝোতা করে। কিন্তু পরের দিকে নির্দিষ্ট কিছু দেশের ক্রিকেটার নেওয়া ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলি সতর্ক হয়ে যাবে।

তিনি আরো বলেন, এর আগে তাসকিন আহমেদও এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) পায়নি। এখন শাকিবদের ক্ষেত্রেও একই জিনিস। যদি ওরা ক্রিকেটারদের আইপিএলে খেলতে দিতেই না চায়, তা হলে নথিভুক্ত করারই দরকার নেই। তবে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ধারণা যে বদলাবে এ ব্যাপারে আমরা নিশ্চিত।

আরও পড়ুন : তিউনিসিয়ায় নৌকা ডুবি, নিখোঁজ ৩৪

দু’দিন আগে সাকিব-লিটনের এনওসি নিয়ে বিসিবি প্রধান পাপন বলেছিলেন, ‘না থাকার (বাংলাদেশের খেলার সময়) আমি কোনো অপশনই দেখি না। আমার কথা হচ্ছে এটা যদি এমন হতো তাদেরকে বলেছি আমরা ভেবে-চিন্তে দেখতেও পারি। এই ধরনের কোনো অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে তাহলে একটা সন্দেহ থাকত, আমরা তো ক্লিয়ারকাট বলেই দিয়েছি। কাজেই আমরা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তেই আছি, সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না।’

শুধু বাংলাদেশ নয়, একই শাস্তি হতে পারে শ্রীলঙ্কার খেলোয়াড়দের ক্ষেত্রেও। এ বারের আইপিএলে শ্রীলঙ্কার ৫ ক্রিকেটার রয়েছেন। নিউজ়িল্যান্ডের বিপক্ষে সিরিজ়‌ থাকায় প্রথম সপ্তাহে তাঁরা খেলতে পারবেন না। অতীতে ইংল্যান্ড বোর্ডও সে দেশের ক্রিকেটারদের এনওসি দেয়নি। তাই এ নিয়েও ভাবতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পদ্মায় ৩০ হাজার মিটার কারেন্টজাল জাল জব্দ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে...

নানা আয়োজনে ‘শুভাকাশ ইশারা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলোচনা,পুরস্কার বিতরণ, যাদুসহ নানা আয়োজনের মধ্য দি...

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থা...

বদলে গেছে বেদের জীবন, যাচ্ছে স্কুলে সন্তানরাও

'আমরা এক ঘাটেতে রান্দি-বাড়ি, আরেক ঘাটেতে খাই।...

স্কুল মাঠে নির্মাণসামগ্রী, খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তারু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা