সংগৃহীত
খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে ইংলিশরা।

রোববার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

আরও পড়ুন : সিরিজ জয়ের হাতছানি

এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শামিম হোসেন। তার পরিবর্তে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ।

এদিকে সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা হারিয়েছেন মার্ক উড। তার পরিবর্তে একাদশে সুযোগ মিলেছে স্পিন বোলিং অলরাউন্ডার রেহান আহমেদের।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামে ইংলিশদের বিপক্ষে ৬ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। তাই আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

আরও পড়ুন : এবার পিএসএলে দেখা গেল উসমানের তাণ্ডব

বাংলাদেশ একাদশ :

রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ :

ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা