সংগৃহীত
খেলা

জোড়া ধাক্কায় বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : ইনিংসের ৩৪.৪ বলে বিদায় নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন তিনি। কিন্তু এরপর একটি বল ডট দিয়ে পরের বলেই বোল্ড আউটের শিকার হন। এবারও উইকেট শিকারীর নাম আদিল রশিদ। তার আউটের পর উইকেটে নেমেছেন আফিফ হোসেন। অন্যপ্রান্তে আছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন : মোহামেডানের হয়ে খেলবেন সাকিব

এর আগে ৩২তম ওভারে বোলিংয়ে আসেন আদিল রশিদ। তার এ ওভারের চতুর্থ বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিকুর রহিম। ৭ ইনিংস পর ফিফটির দেখা পেয়েও সেটিকে সেঞ্চুরিতে রুপান্তরিত করতে পারেননি তিনি। ৯৩ বলে ৭০ রানে করে সাজঘরে ফেরেন।

এদিন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও অর্ধশতকের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত তিনি। চলতি সিরিজে দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার দিনে অবশ্য ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। ৫৩ রানে থাকা অবস্থায় রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন ওয়ান ডাউনে নামা এই ব্যাটার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

আউট হওয়ার আগে আরেক অভিজ্ঞ সেনানী মুশফিকের সঙ্গে ৯৮ রানের দুর্দান্ত এক পার্টনারশীপ গড়েছিলেন। শান্ত আউট হয়ে ফিরে যাওয়ার দুই বল পর ফিফটি পেয়েছেন মুশফিক। ওয়ানডেতে এটি তার ৪৩তম ফিফটি। ৭ ইনিংস পর ওয়ানডেতে ফিফটির দেখা পান তিনি।

সোমবার (০৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কায় বিপর্যয়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার লিটন দাস। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে টানা দ্বিতীয় ইনিংসে ‘গোল্ডেন ডাক’ হয়ে ফিরেন এই উইকেটকিপার এই ব্যাটার।

আরও পড়ুন : তাসকিন আমাদের নজর কেড়েছে

এরপর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত ১১ রানে থাকা অবস্থায় কারানের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম। দলীয় রান তখন মাত্র ১৭।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা