সংগৃহীত
খেলা

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার : ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুটিতে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তবে সেটিতেও লজ্জাজনকভাবে পরাজয়বরণ করে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচে সাগারিকার পাড়ে বাংলাদেশের সামনে এবার চ্যালেঞ্জ হোয়াইটওয়াশ এড়ানোর।

আরও পড়ুন : মদিনার পথে যাত্রা করছে বাংলাদেশ দল

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে দলের এমন বাজে পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

বাংলাদেশ কি পাল্টা আক্রমণ করতে পারবে? এমন প্রশ্নে হেরাথের কণ্ঠে ঝরেছে প্রত্যাশা, ‘পরাজিত দলে থাকাটা সহজ কিছু নয়। তবে এটা খেলারই অংশ। আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছি।’

আরও পড়ুন : মাইকিং করেও টিকেট বিক্রি নেই

বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচে ভুগিয়েছিল ফিল্ডিং। চট্টগ্রামে আজ অনুশীলনে ফিল্ডিংয়ে বেশি নজর দিতে দেখা গেছে কোচদের। হেরাথ বলেন, ‘বিশেষ করে আমার মনে হয়েছে, প্রতিপক্ষ ব্যাটাররা যখন ভালো খেলতে শুরু করবে, আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে। কখনো আপনাকে আক্রমণে যাওয়া উচিত হবে না, রক্ষণাত্মক খেলতে হবে। কখনো কখনো রক্ষণাত্মক কৌশলটাই হবে আক্রমণের। এই বিষয়গুলো আত্মস্থ করতে হবে আমাদের।’

নিজেদের মাঠ হলেও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পিচ পড়তে ভুল করেছে। আজ পিচ নিয়ে কোচিং স্টাফ হতে শুরু করে ক্রিকেটাররাও যেন ছিলেন সিরিয়াস। বারবার খুঁটে খুঁটে দেখেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক তামিম ইকবাল। উইকেটে বেশ খানিকটা সময় ছিলেন সাকিব আল হাসানও।

আরও পড়ুন : আল আমিনের মামলার বিচার শুরু

হেরাথ বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে। তাইজুল, মিরাজ, সাকিবও। দ্বিতীয় ম্যাচে তাদের ব্যাটাররা বেশ ভালো খেলেছে। আমাদের উন্নতির জায়গা আছে বেশ কিছু। সব মিলিয়ে আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে বলেই মনে হয়েছে।’

তিনি আরো বলেন, 'আমরা ইতোমধ্যে ইংল্যান্ডের কাছে (সিরিজ হার) দুই ম্যাচ হেরেছি। আমাদের ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে এখান থেকে। সামনে বিশ্বকাপ, আমাদের হাতে দুইটি সিরিজ আছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। বিশ্বকাপ সামনে রেখে আমাদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে।'

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা