খেলা

ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা

সান নিউজ ডেস্ক: দীর্ঘ ৬ বছর পর আবারো বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। আগামী মার্চে ঢাকায় পা রাখবে ইংলিশরা। সফরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

ঘরের মাঠে আসন্ন এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবরের মত জায়গা পেয়েছেন সদ্য শেষ হওয়া বিপিএলে দারুন পারফর্ম করা তৈহিদ হৃদয়। অন্যদিকে ফর্মহীনতায় বাদ পড়েছেন সোহান, বিজয়, শরিফুল, নাসুম ও রাব্বি।

চোটের কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছিলেন না তামিম ইকবাল। অধিনায়ক হয়েই ফিরেছেন তিনি। এছাড়া ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তৌহিদ হৃদয়। যুব বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার ১৩ ম্যাচে ১২ ইনিংসে ৪০৩ রানে মৌসুম শেষ করেছেন। প্রতিশ্রুতিশীল ক্রিকেটার শেষ এক বছর ধারাবাহিক পারফর্ম করে আসছিলেন। এর সুবাদে লাইমলাইটেও আসেন তিনি। এবার সেখান থেকে সরাসরি ডাক পেলেন জাতীয় দলে।

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে লাল সবুজের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। ১ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ। এরপর তৃতীয় ওয়ানডে ৬ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ২২৮ ঘণ্টা পর ২ সন্তানসহ মা উদ্ধার!

বাংলাদেশ ওয়ানডে দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা