খেলা

বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরও পড়ুন: ব্যক্তি স্বার্থে নয়, উন্নয়নে কাজ করেছি

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করে কুমিল্লা।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় মাশরাফীর সিলেট । এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ৫৬ বলের ৫৯ রানের জুটিতে বড় স্কোর গড়ার পূঁজি পায় তারা।

আরও পড়ুন: বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

২ উইকেটে ১৩৪ রান করা সিলেট পরের ৩০ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭৫ রানে ইনিংস গুটায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ ও ৬৪ রান করে করেন মুশফিক ও শান্ত।

জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসের ব্যাটে দারুণ শুরু পায় কুমিল্লা। অবশ্য পাওয়ারপ্লের মধ্যে ২ উইকেট তুলে নেয় সিলেট। ঝড় তোলার আভাস দেওয়া নারিন ১০ এবং কুমিল্লার অধিনায়ক ফেরেন মাত্র ২ রান করে। উইকেট হারালেও লিটন একপ্রান্তে ঝড় তোলেন। পাওয়ারপ্লেতে কুমিল্লা তোলে ৪৯ রান।

দুই উইকেট হারানোর পর লিটন এবং চার্লস তৃতীয় উইকেট জুটিতে ৭০ রান যোগ করেন। লিটন ৩৬ বলে দারুণ এক ফিফটি তুলে আউট হয়ে গেলে ভাঙে জুটিটি। ৩৯ বলে ৭টি চার ও ১টি ছয়ে ৫৫ রান করে আউট হয়ে ফেরেন লিটন।

আরও পড়ুন: বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে

এই ডানহাতি ব্যাটসম্যান ফেরার পর মঈনকে নিয়ে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে কুমিল্লাকে জিতিয়েই মাঠ ছাড়েন চার্লস। উইকেটের একপ্রান্তে মঈন ১৭ বলে ২টি চার ও ১টি ছয়ে ২৫ রান করে অপরাজিত থেকে কেবলই দর্শকের ভূমিকা পালন করেন।

অন্যপ্রান্তে চার্লস ৫২ বলে ৭টি চার ও ৫টি ছয়ে খেলেন ৭৯ রানের অপরাজিত অনবদ্য এক ইনিংস। যদিও ইনিংসের এক পর্যায়ে ৩৯ বলে ৩৯ রান ছিল চার্লসের নামের পাশে। কুমিল্লারও প্রয়োজন ছিল ৪ ওভারে ৫২ রান। সেখান থেকে মাত্র ২০ বলে জয় নিজেদের করে নেয় কুমিল্লার। শেষ ৫২ রানের মধ্যে চার্লস মাত্র ১৩ বল থেকে নেন ৪০ রান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা