খেলা

শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। টস হেরে প্রথমে ব্যাটিং করছে মাশরাফির সিলেট।

আরও পড়ুন: উন্নত দেশগুলোও মন্দার কবলে

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়াক ইমরুল কায়েস। খেলা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে সিলেট। ইনিংসের প্রথম বলেই চার হাঁকান নাসমুল হোসেন শান্ত। এরপর একটি বল ডট দিয়েই পরের দুই বলের দুটিকেই বাউন্ডারি ছাড়া করেন নাজমুল। পরের বলে ১টি সিংগেল ও ওভারের শেষ বলে লেগ বাইয়ের মাধ্যমে আসে পাঁচ রান। প্রথম ওভারেই স্কোর দাড়ায় ১৮ রান। কিন্তু এরপরই ছন্দপতন হয় দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায় সিলেট। তানভীর ইসলামের ঘূর্ণিতে পরাস্ত হন আসরে দারুণ ব্যাটিং করা তৌহিদ হৃদয়। প্রথম বলেই ফেরেন বোল্ড হয়ে।

আরও পড়ুন: বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

হৃদয়ের আউটের পর ব্যাটিংয়ে আসেন অধিনায়ক মাশরাফি। দ্বিতীয় ওভারে আবার ঘুরে দ্বাড়ানোর চেষ্টা করে কুমিল্লা। কিন্তু তৃতীয় ওভারের শেষ বলে মাশরাফি আউট হলে আবারো চাপে পড়ে সিলেট। এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। শেষ খবর পাওয় পাওয়া পর্যন্ত ৮.৩ ওভারে ৬৩ রান সংগ্রহ করেছে সিলেট। শান্ত ৩৩ বলে ৪৩ ও মুশফিক ১২ বলে ১২ রান করে ক্রিজে আছেন.....

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ :
ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জনসন চার্লস, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম, মঈন আলী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও তানভীর ইসলাম।

সিলেট স্ট্রাইকার্স একাদশ :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত,তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, থিসারা পেরেরা, লুক উড, তানজিম হাসান সাকিব এবং রুবেল হোসেন।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা