খেলা

টেস্ট জিততে টাইগারদের চাই ৪৭১

সান নিউজ ডেস্ক: চলছে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। জয়ের জন্য ৪৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে টিম বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরও ৪৩৫ রান, হাতে রয়েছে ১০ উইকেট।

আরও পড়ুন: ফাইনালের আগে দুশ্চিন্তায় ফ্রান্স

চট্টগ্রামে কঠিন চ্যালেঞ্জের মুখে স্বাগতিকরা। এই টেস্ট জিততে বাংলাদেশকে ভাঙতে হবে অতীতের সব রেকর্ড। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২১৭ রান তাড়া করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ দল। সন্দেহ নেই এগিয়ে থেকেই শুক্রবার টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করল ভারতীয় দল।

বাংলাদেশের হয়ে শনিবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে নামবেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ২৫ রানে শান্ত, ১৭ রানে নামবেন জাকির।

এর আগে তৃতীয় দিনের শেষ সেশনে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ফিরেছেন শুভমান গিল। মেহেদী মিরাজের বলে ১১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান এই ওপেনার। এরপর অবশ্য বিধ্বংসী হয়ে উঠেন চেতেশ্বর পূজারা। ব্যাট হাতে রীতিমত মিরাজ-তাইজুলদের নাভিশ্বাস ছুটাতে থাকেন ভারতীয় এই ব্যাটার।

এরপর অবশ্য ১৩০ বলে ক্যারিয়ারের দ্রুততম টেস্ট সেঞ্চুরি তুলে নেন পূজারা। টপ অর্ডার এই ব্যাটারের ১৯তম টেস্ট সেঞ্চুরি এটি। সেঞ্চুরি শটে পূজারার রান দাঁড়ায় ১০২*, এরপরই ইনিংস ঘোষণা করে ভারতীয় দল। অন্যপ্রান্তে ১৯ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ১ম ইনিংসে ভারত থামে ৪০৪ রানে। জবাব দিতে নেমে আগের দিনই পথ হারায় সাকিব আল হাসানের দল। এরপর শুক্রবার সকালে বাংলাদেশ দল ১ম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়। ফলোঅনে পড়ে টাইগাররা। কিন্তু ভারত ফলোঅন না করিয়ে নিজেরাই নামে ব্যাটিংয়ে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ভারতের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট সংগ্রহ করেছেন খালেদ আহমেদ এবং তাইজুল ইসলাম। পিঠের ব্যথায় দ্বিতীয় দিনেও বল করেননি সাকিব আল হাসান। এবাদত হোসেনও ঠিক একই কারণে করেননি তৃতীয় দিনে বল করেননি।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা