মেসির সেমিফাইনাল অনিশ্চিত, শাস্তির মুখে আর্জেন্টিনা!
খেলা
শাস্তির মুখে আর্জেন্টিনা!

মেসির সেমিফাইনাল অনিশ্চিত

সান নিউজ ডেস্ক : চলমান কাতার বিশ্বকাপের সেমিফাইনালে বড় সমস্যায় পড়তে পারে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। শাস্তির মুখে পড়তে পারেন দেশটির ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি।

আরও পড়ুন : মাথা গরম করে লাভ নেই

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মেসির বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটির রিপোর্ট তলব করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম ‘ইনসাইড স্পোর্ট’।

নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচের শেষে ডাচ কোচ ফান হালের সাথে তর্কে জড়িয়ে পড়েছিলেন মেসি। পরে ইন্টারভিউ দেয়ার সময় এক ডাচ ফুটবলারের সাথে তাকে উতপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায়।

শুক্রবার (৯ ডিসেম্বর) আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের ম্যাচের শেষ দিকে দুই দলের ফুটবলাররা দফায় দফায় ঝামেলায় জড়ান। রেফারি একের পর এক হলুদ কার্ড দেখানোর কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন : আমি মানসিকভাবে বিধ্বস্ত

এক পর্যায়ে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের সদস্যরা একে অপরের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে পড়েন। আর্জেন্টিাইন মার্কোস আকুনা একটি ফাউল মানতে না পেরে সপাটে নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের দিকে শট মারেন। তার পরেই দু’দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।

অধিনায়ক লিওনেল মেসি নিজেও নেদারল্যান্ডসের কোচ লুই ফান হালের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পর গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস ডাচ কোচকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এর তদন্ত শুরু করেছে ফিফা।

এই প্রেক্ষাপটে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সে ক্ষেত্রে মেসি দোষী সাব্যস্ত হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে তাকে না-ও দেখা যেতে পারে।

আরও পড়ুন : ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

সংবাদমাধ্যম সূত্রে, ফিফা ১২ ও ১৬ অনুচ্ছেদ লঙ্ঘনের বিষয়ে তদন্ত শুরু করেছে। এই অনুচ্ছেদগুলোতে খেলোয়াড় এবং কর্মকর্তাদের আচরণ এবং ম্যাচে শৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়ের উল্লেখ রয়েছে। পাশাপাশি ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও ১২ অনুচ্ছেদ মেনে তদন্ত শুরু হয়েছে।

তবে মেসির বিরুদ্ধে শাস্তির যে আশঙ্কা, তার আরও একটি কারণ আছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ম্যাচে স্প্যানিশ রেফারি অ্যান্টোনিও ম্যাথু লাজের সমালোচনা করেছিলেন মেসি।

আরও পড়ুন : রোমাঞ্চকর জয়ে সেমিতে আর্জেন্টিনা

তিনি নাকি এ-ও বলেন যে, লাহোজ নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচের রেফারি শুনে তিনি আগেই থেকেই শঙ্কা প্রকাশ করেন। জানতেন ওই রেফারি ভুল সিদ্ধান্ত নেবেন তিনি। কারণ ওই ইতিহাস আছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা