রোনালদোর বিদায়, ইতিহাস গড়ে সেমিতে মরক্কো
খেলা
রোনালদোর বিদায়

ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি রোনালদোর বিষন্ন চেহারাকে বারবার খুঁজে ফিরছিল ক্যামেরা। ক্রিস্টিয়ানো রোনালদো শেষবারের মত বিশ্বকাপে খেলতে এসে দেশকে অধরা এই ট্রফি জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু পারলেন না।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

আফ্রিকার সিংহ খ্যাত মরক্কোর কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগাল। অপরদিকে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিতে উঠল মরক্কো।

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো টানা দ্বিতীয় ম্যাচ সাইডবেঞ্চে বসে রয়েছেন।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল পর্তুগাল এবং আফ্রিকান অদম্য সিংহ মরক্কো। ম্যাচের ৪২তম মিনিটে দুর্দান্ত এক হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি।

আরও পড়ুন : বিশ্বকাপের সেমিতে দুর্দান্ত ফ্রান্স

পর্তুগাল পুরো ম্যাচে স্পষ্ট প্রাধান্য বিস্তার করে খেলেছে। বল দখলের লড়াইয়ে পর্তুগালের ছিল ৬৫ ভাগ এবং মরক্কোর ছিলো কেবল ৩৫ ভাগ। কিন্তু প্রতি আক্রমণে অসাধারণ গোলটি আদায় করে নিয়েছে আফ্রিকান সিংহরা।

পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা বাম পাশ থেকে আতিয়াত-আল্লাহ’র দুর্দান্ত ক্রস লাফ দিয়ে উঠে ধরতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই দৌড়ে এসে লাফিয়ে উঠে মাথায় বল ছুঁইয়ে দেন সেভিয়া স্ট্রাইকার এন-নেসিরি। বল জড়িয়ে যান পর্তুগালের জালে। এই গোলের আগে আরও দুটি হেড মিস করেছিলেন এন-নেসিরি।

খেলার ৪৫তম মিনিটেই পর্তুগিজদের দুর্ভাগ্য হয়ে আসে বারে বল লেগে যাওয়া। দালতের ফ্লিক থেকে বল পেয়ে ব্রুনো ফার্নান্দেজ অসাধারণ এক শট নেন ডান প্রান্ত থেকে। কিন্তু বল পর্তুগিজদের উপরের বারে লেগে ফিরে আসে।

আরও পড়ুন : ঈশান-কোহলি ঝড়ে জয় পেল ভারত

কোচ ফার্নান্দো সান্তোস বিরতি থেকে ফিরেই মাঠে নামান রোনালদোকে। মুহুর্মুহু আক্রমণে মরক্কোর ডিফেন্সে ঝড় তোলে পর্তুগিজরা। ৫৯ মিনিটে ডিবক্সের বাইরে থেকে ওতাভিয়ার ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন রামোস।

পর্তুগাল ৬৫ মিনিটে আবারও গোলের সুযোগ পায়। কিন্তু ব্রুনো ফার্নান্দেজের দুর্দান্ত শট গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। হতাশায় মুষড়ে পড়েন ব্রুনো।

খেলার ৮৩ মিনিটে মরক্কোকে নিশ্চিত গোল খাওয়ার হাত থেকে রক্ষা করেন মরক্কোর গোলরক্ষক আগের ম্যাচের নাত্যক বুনু। ডি বক্সের সামান্য ভেতরে থেকে হোয়াও ফেলিক্স বা পায়ের দুর্দান্ত বাকানো শট নিলে ডান দিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বুনু।

আরও পড়ুন : রোমাঞ্চকর জয়ে সেমিতে আর্জেন্টিনা

মরক্কোর গোলরক্ষক নাত্যক বুনু ৯০ মিনিটে ডিবক্সের ভেতর থেকে রোনালদোর ডান পায়ের জোড়ালো শট রুখে দেন। ৯২ মিনিটে মরক্কোর চেদিরা দ্বিতীয় হলুদ কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় আফ্রিকান দলটি।

মরক্কোর আবু খলিল ৯৫ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন। পর্তুগিজ গোলরক্ষককে একা পেয়েও গোল দিতে পারেননি তিনি। ৯৭ মিনিটে পেপের দুর্দান্ত হেড গোলবার ঘেষে চলে গেলে গোলবঞ্চিত হয় পর্তুগাল।

পর্তুগাল ম্যাচের একদম শেষ দিকে আরও দুটি গোলের সুযোগ তৈরি করলেও গোল দিতে পারেনি৷ ফলে বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় নিল পর্তুগাল। আর ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল মরক্কো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা