কিশান-কোহলি তাণ্ডবে ভারতের রেকর্ড
খেলা

কিশান-কোহলি তাণ্ডবে ভারতের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : টাইগারদের সামনে সুযোগ এসেছিল আউট করার। কিন্তু ভাগ্য যেন ছায়ার মতো ইশান কিশান আর বিরাট কোহলির সাথে ছিলো। একাধিকবার আউট থেকে বেঁচে যাওয়ার পর সফরকারী দুই ব্যাটার স্বাগতিক বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন।

আরও পড়ুন : রাতে পর্তুগালের মুখোমুখি মরোক্কো

তরুণ ইশান কিশান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিকেই ডাবলে রূপান্তরিত করেছেন। সেটাও আবার ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি। ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলিও এদিন পেয়েছেন সেঞ্চুরি।

সবমিলিয়ে সফরকারী ভারত চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে ৪০৯ রানের পাহাড় গড়েছে। বাংলাদেশের বিপক্ষে যা তাদের রেকর্ড দলীয় সংগ্রহ। এমনকি টাইগারদের বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এখন এটি।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ভারতের সবচেয়ে বড় দলীয় সংগ্রহটি ছিল ৪ উইকেটে ৩৭০ রানের। ২০২১ সালে মিরপুরে এই রেকর্ড গড়েছিল ভারত।

আরও পড়ুন : টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।

ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নিয়েই উইকেটের দেখা পান মেহেদি হাসান মিরাজ। নিজের প্রথম বলে অভিজ্ঞ শিখর ধাওয়ানকে (৩) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফিরিয়ে দেন।

মিরাজের ঘূর্ণি ডেলিভারিটি ডিফেন্ড করেছিলেন ধাওয়ান। বল প্যাডে লেগে গেলে আবেদন করেন বাংলাদেশি খেলোয়াড়রা। কিন্তু আম্পায়ার সে আবেদনে সাড়া দেননি। রিভিউ নেয় বাংলাদেশ এবং জিতে যায়।

আরও পড়ুন : রোমাঞ্চকর জয়ে সেমিতে আর্জেন্টিনা

নিজের পরের ওভারে আরও একটি উইকেট পেতে পারতেন মিরাজ। এবার শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়েছিলেন কোহলি। কিন্তু সহজ ক্যাচ ফেলে দেন লিটন। ১ রানে জীবন পান কোহলি।

এরপর কিশান আর কোহলি বড় জুটি গড়ে তোলেন। ইনিংসের ১৯ আর ২০তম ওভারে দুজনেরই আউটের সম্ভাবনা জেগেছিল। মোস্তাফিজের বলে কোহলি মিডঅফে ক্যাচ তুললে সেটি তালুবন্দী করেন লিটন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বলটি তার হাতে পড়ার একটু আগে মাটি ছুঁয়ে গেছে। কোহলি তখন ২২ রানে।

পরের ওভারে মিরাজের বলে ইশান কিশানের ক্যাচ নিয়েছিলেন সাকিব। ডিপমিডউইকেটে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে বলটি ধরেন সাকিব। কিন্তু বোঝা যাচ্ছিল না, ক্যাচ হয়েছে কিনা। আম্পায়ার চেক করে দেখেন, এবারও বল মাটিতে স্পর্শ লেগেছে। ব্যক্তিগত ৮৪ রানে বেঁচে যান কিশান।

আরও পড়ুন : ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

১৫ রানে ভারত প্রথম উইকেট হারানোর পর কিশান-কোহলি মিলে গড়েন ১৯০ বলে ২৯০ রানের বিধ্বংসী জুটি। এর মধ্যে বেশি ভয়ংকর ছিলেন কিশান।

৮৫ বলে ঝোড়ো সেঞ্চুরি করা এই বাঁহাতি ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটিকে রূপ দিয়েছেন ডাবলে, ১২৬ বলেই। যেটি কিনা ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড।

অবশেষে এই ব্যাটারকে সাজঘরের পথ দেখান তাসকিন আহমেদ। ১৩১ বলে ইশানের ২১০ রানের মহাকাব্যিক ইনিংসে ছিল ২৪টি চারের সঙ্গে ১০টি ছক্কার মার।

আরও পড়ুন : লংড্রাইভে শোয়েব-সানিয়া

এরপর টানা দুই ওভারে আইয়ার আর রাহুলকে আউট করেন এবাদত। ৩ রান করে আইয়ার হন লিটন দাসের ক্যাচ, লোকেশ রাহুলকে (৮) বোল্ড করেন টাইগার পেসার।

বিরাট কোহলি তুলে নেন ক্যারিয়ারের ৪৪তম ওয়ানডে সেঞ্চুরি, চতুর্থ বাংলাদেশের বিপক্ষে। ভারতীয় ব্যাটিং স্তম্ভকে শেষতক মিরাজের ক্যাচ বানান সাকিব। ৯১ বলে কোহলির ১১৩ রানের ইনিংসে ছিল ১১ চার আর ২ ছক্কা।

আরও পড়ুন : ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

শেষদিকে অক্ষর প্যাটেল ১৭ বলে ২০ আর ওয়াশিংটন সুন্দর ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে ভারতকে চারশোর্ধ্ব সংগ্রহ এনে দেন।

বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন, সাকিব আল হাসান আর তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট। মোস্তাফিজুর রহমান আর মেহেদি হাসান মিরাজের শিকার একটি করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা