খেলা

ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ক্রোয়েশিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে টাইব্রেকারের নাটকীয়তায় ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় ক্রোয়েশিয়া।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়ার রক্ষণে আক্রমণে যাওয়ার চেষ্টা করে ব্রাজিল। কিন্তু নেইমার-ভিনিসিয়াসদের গতিময় আক্রমণ ক্রোয়েট রক্ষণ শিবিরে বারবার প্রতিহত হয়ে যায়। যার কারণে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূ্ন্য ড্র করে ব্রাজিল।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে নেইমারের গোলে এগিয়ে যাওয়ার ঠিক দশ মিনিট ব্যবধানে পেটকোভিচের গোলে (১-১) সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

আরও পড়ুন: ইউক্রেনে হামলা চলতে থাকবে

অতিরিক্ত সময়ে খেলা (১-১) ড্র হওয়ায় টাইব্রেকার হয়। পেনাল্টিশুটাউটে ব্রাজিলকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় গত আসরের রানার্সআপ দল ক্রোয়েশিয়া।

পেনাল্টিশুটাউটে ক্রোয়েশিয়ার পক্ষে প্রথমে শট করতে আসেন নিকোলা ভ্লাসিক। তার শট ঠেকাতে পারেননি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। কিন্তু ব্রাজিলের প্রথম শটটি নিতে এসে ব্যর্থ হলেন রদ্রিগো। গোলরক্ষক লিভাকোভিচ ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন।

আরও পড়ুন: বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে

এরপর লোভরো মাজের, ক্যাসেমিরো, লুকা মদ্রিচ, পেদ্রো, মিসলাভ ওরসিক গোল করেন দু’দলের হয়ে। ব্রাজিলের হয়ে চতুর্থ শটটি নিতে এসে মার্কুইনহোস বাম পাশের বারে লাগিয়ে গোল বঞ্চিত হলেন। সঙ্গে সঙ্গে বিজয়ের আনন্দে, উল্লাসে মেতে ওঠেন ক্রোয়েশিয়ান ফুটবলাররা।

এ নিয়ে দুই বিশ্বকাপের নকআউটে টানা ৬ ম্যাচের মধ্যে ৫টিতে টাইব্রেকারে জিতলো ক্রোয়েশিয়া। এখনও পর্যন্ত ক্রোয়াটরা নকআউটে অতিরিক্ত সময়ে ম্যাচ নিয়ে যাওয়া এবং টাইব্রেকারে যাওয়া পর তাদের সাফল্য প্রায় শতভাগ। তাদেরকে কেউই হারাতে পারেনি। এবারও দ্বিতীয় রাউন্ডে জাপানকে পুরো ১২০ মিনিট ঠেকিয়ে রাখার পর টাইব্রেকারে গিয়ে জিতলো ক্রোয়েশিয়া

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও খুইয়েছে বাংলাদেশ

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা...

কিশোরগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফু...

হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বি...

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের অর্থনীতির মূল ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা