বিশ্বকাপ
খেলা

সুইজারল্যান্ডকে গুড়িয়ে কোয়ার্টারে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপুর্ন ম্যাচে পর্তুগালের গঞ্জালো রামোসের হ্যাটট্রিকে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: বিশ্বে বেড়েছে মৃত্যু ও আক্রান্ত

মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে নামে পর্তুগাল ও সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ডের বিরুদ্ধে রামোস প্রথম গোলটি করেন ১৭ মিনিটে, পরের গোল দুটি তিনি যথাক্রমে ৫১ ও ৬৭ মিনিটে করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। সুইজারল্যান্ডের জালে বল দুটি পাঠান রামোস ও পেপে।

এই ম্যাচে শুরুর একাদশে রোনালদোকে দলে রাখেননি কোচ সান্তোস। তার পরিবর্তে একাদশে সুযোগ পান গন্সালো রামোস। এটা নিয়েও কম আলোচনা হচ্ছিল না ম্যাচ শুরুর আগে। কিন্তু সব আলোচনায় ঘি ঢেলে দিলেন এই বেনফিকা স্ট্রাইকার।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪

রোনালদোর জায়গায় সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে দলকে নেতৃত্ব দেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে।

৭৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। ৮৫ মিনিটে একটি গোলও করেন তিনি। তবে অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করেন। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে এসি মিলান তারকা রাফায়েল লেয়ো আরো একটি গোল করলে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জয় পায় পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো।

আরও পড়ুন: বাংলাদেশকে ঋণ দিল এডিবি

চলতি মৌসুমে শুরু থেকেই মাঠে সময়টা ভালো যাচ্ছে না রোনালদোর। পারফরম্যান্সে বয়সের ছাপ স্পষ্ট। বিশ্বকাপের আগে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও শুরুর একাদশে জায়গা হারান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা