স্বাস্থ্য

বিশ্বে বেড়েছে মৃত্যু ও আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও এক হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে আড়াই শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৭৯৪ জন। যা আগের দিনের তুলনায় শনাক্ত রোগী বেড়েছে পৌনে ৩ লাখেরও বেশি।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে কর্মী নেবে রোমানিয়া

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৮ লাখ ১১ হাজার ৯১১ জন। এর মধ্যে মারা গেছে ৬৬ লাখ ৪৯ হাজার ৬৪০ জন।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ১৪৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৩৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫০ হাজার ৬০৮ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৫০ জন এবং মারা গেছেন ২৪৫ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৯ লাখ ৬২ হাজার ৫১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৭ হাজার ৭৯১ জন মারা গেছেন। একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬১৭ জন এবং মারা গেছেন ৬৭ জন।

আরও পড়ুন: কঙ্গোতে হামলায় নিহত ২৭২

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫১৬ জন এবং মারা গেছেন ১১৭ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮১ লাখ ৮৪ হাজার ৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৯ হাজার ৩৬২ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৬০৪ জন এবং মারা গেছেন ২৪ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ৫৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৮২৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৩৪২ জনের। একইসময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৪৪ জন এবং মারা গেছেন ৪৫ জন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কক্সবাজার

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ২২১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ২৫২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৪৬৫ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্...

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা