আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পৃথক দুটি বিমানঘাঁটিতে ড্রোন হামলায় হতাহতের জেরে ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে বেড়েছে মৃত্যু ও আক্রান্ত

মঙ্গলবার এই হতাহতের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘অনেক অঞ্চলে, ইমারজেন্সি ব্ল্যাকআউট হবে। তবে স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য আমরা সবকিছু করব।’

আরও পড়ুন: কঙ্গোতে হামলায় নিহত ২৭২

তিনি আরও বলেন, ‘ইউক্রেনে প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে কাজ শুরু করা হয়েছে।’

দেশটির দাবি, রুশ হামলা ইউক্রেনীয়দের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে এবং বহু এলাকাকে বিদ্যুৎবিহীন করে দিয়েছে। যদিও ক্ষয়ক্ষতি মেরামতের কাজ করছে ইউক্রেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীদের ঢল

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াজান এবং সারাতোভের দুটি বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারজন। এটিকে ‘সন্ত্রাসী’ কার্যক্রম বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে রাশিয়ায় হামলার বিষয়ে দায় শিকার করেনি ইউক্রেন।

এদিকে ইমারজেন্সি ব্লাকআউটের শঙ্কার মধ্যে রয়েছে ইউক্রেন। দেশটির কিছু অংশে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের (৩২ ফারেনহাইট) নিচে রয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের বেশ কিছু অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন: বাংলাদেশকে ঋণ দিল এডিবি

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। রাশিয়ার দাবি যদি সঠিক হয়, তাহলে এটিই রাশিয়ায় চালানো ইউক্রেনের সবচেয়ে বড় হামলা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থ...

চুরির সময় বাধায় আঙুল হারাল চোর, নিয়েও গেল দুই ফোন

ঝালকাঠির রাজাপুরে চুরি করতে গিয়ে এক চোর গৃহবধূর সাহসী প্রতিরোধের মুখে আঙুলের...

বাংলাদেশি কর্মীদের জন্য সৌদিতে বড় সুবিধা

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুবিধার ঘোষণা দিয়েছে দেশটির মা...

রাজধানীতে অভিযানে ৪৬৬ আটক, মাদক উদ্ধার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত...

হাজার কোটি টাকার প্রকল্পেও পানি সংকটে খুলনাবাসী    

খুলনা শহরের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে প্রায় ২ হাজার ৫৫৮ কোট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা