কোয়ার্টার বিশ্বকাপ
খেলা

এমবাপের ঝলকে কোয়ার্টারে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর নক আউট পর্বে কিলিয়ান এমবাপের জোড়া ও অলিভিয়ের জিরুর এক গোলে পোল্যান্ডকে হারিয়ে শেষ আটে উঠে গেল ফ্রান্স। এদিকে সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ইংল্যান্ড। তাই ফ্রান্সের শেষ আটের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

রোববার (৪ ডিসেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল। তবে শক্তিতে স্পষ্টভাবে এগিয়ে থাকা ফ্রান্স বারবার গোলমুখে শট নিয়েও জালের দেখা পাচ্ছিল না। শেষ ষোলোর তৃতীয় ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ফ্রান্স। মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। প্রথম ২০ মিনিটের ভিততেই চারটি কর্নার পায় তারা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে-দেম্বেলেরা।

তবে প্রথমার্ধের বিরতির ঠিক আগেই এগিয়ে যায় ফ্রান্স। ৪৪তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে ডান কোণা দিয়ে বল জালে জড়ান জেরার্ড। ফলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে ফেলেন এসি মিলানের এ স্ট্রাইকার। ৫২টি গোল করে স্বদেশি থিয়েরি অরিকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হলেন জেরার্ড।

আরও পড়ুন: ‘বিস্মৃত সংকট’ হতে দেবে না যুক্তরাষ্ট্র

বিরতি থেকে ফিরেও ফরাসিদের সৌরভ ছড়িয়ে পড়ে গোটা স্টেডিয়ামে। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে এবার স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে। ৭৪ মিনিটে উসমান দেম্বেলের অ্যাসিস্টে ম্যাচের প্রথম গোল পেয়ে যান তিনি। যার ফলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ২৪ বছর পূরণের আগেই ৭ গোলের রেকর্ড ভেঙে দেন পিএসজির এই তারকা।

রেকর্ড গড়েও গোলের ক্ষুধা যেন থামেনি এমবাপ্পের। তাই ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে লিলিয়ান থুরাম উলিয়েনের বাড়ানো বলে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচের দ্বিতীয় গোল করে দলকে কোয়ার্টার ফাইনালের পথে নিয়ে যান তিনি। তবে ম্যাচের শেষ মিনিটে পেনাল্টিতে স্পট কিক থেকে পোল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোল করে ব্যবধান ৩-১ এ নিয়ে আসেন বার্সা তারকা লেভানডফস্কি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা