খেলা

স্পেনে বিধ্বস্ত কোস্টারিকা

স্পোর্টস ডেস্ক: এবারের কাতার বিশ্বকাপের সবচেয়ে আধিপত্যময় ফুটবল খেললো স্পেন। কোস্টারিকাকে একদম মাটিতে নামিয়ে আনলো সাবেক এ বিশ্বচ্যাম্পিয়নরা। বুধবার রাতে কাতারের আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকাকে ৭-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্প্যানিশরা।

আরও পড়ুন : দুপুরে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞ খেলোয়াড়দের অনেকেই নেই স্পেনের স্কোয়াডে। তবুও খেই হারালো না তরুণ দলটা। প্রথম ম্যাচেই কোস্টারিকাকে উড়িয়ে বিশ্বকাপ মিশনের শুভ সূচনা করল লুই এনরিকের শিষ্যরা।

২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বে নতুনভাবে আবির্ভাব হয়েছিল স্প্যানিশ ফুটবলের। যদিও ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। কিন্তু লুইস এনরিকের ছোঁয়ায় যেন বদলে যেতে শুরু করে স্প্যানিশরা।

দুর্বল প্রতিপক্ষ কোস্টারিকার বিপক্ষে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। পঞ্চম মিনিটে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ওলমো। নবম মিনিটে আবারও সুযোগ আসে স্পেনের। কিন্তু এবার আসেনসিওর শট বেরিয়ে যায় বার ঘেঁষে।

তবে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি স্পেনকে। ১১ তম মিনিটে লুই এনরিকের দলকে লিড এনে দেন ওলমো। দ্বিতীয় গোল এসেছে ১০ মিনিটের ব্যবধানে। জর্দি আলাবার দুর্দান্ত পাসে ডি-বক্সের মধ্যে বল পেয়ে যান আসেনসিও। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের জোরালো শট হাত ছোঁয়ালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি কোস্টা রিকা গোলরক্ষক।

আরও পড়ুন : ২৩ জেলা পেল নতুন ডিসি

৩১তম মিনিটে আলবাকে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় স্পেন। স্পটকিক থকে গোল করতে ভুল করেননি তরেস। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ব্যবধান বাড়ান তরেস। সতীর্থের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে শট নিয়েছিলেন তরুণ ফরোয়ার্ড। কিন্তু কোস্টা রিকার এক ডিফেন্ডারের গায়ে লেগে বল যায় তার কাছেই। এবার ঠিকই জাল খুঁজে নেন তিনি।

৭৪তম মিনিটে মোরাতার বুদ্ধিদীপ্ত ক্রসে সাইড ফুটের চমৎকার ভলিতে স্কোরলাইন ৫-০ করেন গাভি। আর তাতে স্পেনের হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী গোলদাতার কৃতিত্বটা নিজের করে নেন বার্সেলোনাআর এই ফরোয়ার্ড।

আরও পড়ুন : এবার জার্মানিকে গুড়িয়ে দিল জাপান

৯০তম মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন সলের। নিকো উইলিয়ামসের ক্রস ঝাঁপিয়েও ঠিক মতো ফেরাতে পারেননি নাভাস। তিরিক্ত সময়ে কোস্টারিকার জালে সপ্তমবার বল জড়ান মোরাতা। বিরাট জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা