প্রতীকী ছবি
খেলা

আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম

স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে চরম রোমাঞ্চকর এক ম্যাচ দেখল গোটা বিশ্ব, যা ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। ম্যাচশেষ হওয়ার পরও যে নতুন কোনো মোড় নিতে পারে, সেটি আগে দেখেনি ক্রিকেটবিশ্বও।

আরও পড়ুন: ভারতে সেতু ধসে নিহত বেড়ে ১৪১

ব্রিসবেনে জিম্বাবুয়ের সঙ্গে এই ম্যাচ মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাকেও ছুঁয়ে গেছে এই ম্যাচের আবেগ। ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন।

তিনি বলেন, ‘এভাবে ম্যাচ শেষ হলে দর্শকের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। টু মাচ। আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। ’

আরও পড়ুন: ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা

তবে এমন জয়ে সন্তুষ্ট নন পাপন। তার মতে, জয় পেতে শেষ বল পর্যন্ত খেলতে হবে এমন দল জিম্বাবুয়ে নয়।

বিসিবিপ্রধানের ভাষ্য— ‘টি-টোয়েন্টিতে আমরা এমন অনেক ম্যাচ হেরেছি। শেষ তিন ওভারে ব্যাটিং ও বোলিং দুটোতেই আমরা ভালো করছি, এমনটি বলা যাবে না। আমরা শেষ তিন ওভারে রানও পাচ্ছি না; আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিপক্ষে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। সেদিক দিয়ে মনটা একটু খারাপ। ’

আরও পড়ুন: বিশ্বে শনাক্ত ও প্রাণহানি কমেছে

গ্যাবায় বাংলাদেশ ম্যাচটি মূলত দু’বার জিতেছে! জয়ের জন্য জিম্বাবুয়ের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ১২ রানের বেশি নিতে দেননি। শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৫। ব্লেসিং মুজারাবানি ব্যাটে লাগাতে পারেনি বল। তাড়াহুড়োয় স্ট্যাম্পিং করতে গিয়ে স্ট্যাম্পের আগেই বল ধরে ফেলেন কিপার সোহান। আম্পায়ার রিভিউ করতে করতে করতে দুদল কুশল বিনিময় শেষ করে ফেলে। যখন বাংলাদেশ উদযাপন করছিল তখনই জায়ান্ট স্ক্রিনে ভাসে নো বলের সিগন্যাল। এরপর আবার নামতে হয় দু’দলকে। তখন সমীকরণ দাঁড়ায় ১ বলে ৪ রান। তবে এবার আর ভুল করেননি সোহান। তাতে বাংলাদেশ জয় পায় ৩ রানে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা