খেলা

ভারতকে ১৬০ রানের টার্গেট দিলো পাকিস্তান

সান নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্লকবাস্টার ম্যাচে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিলো পাকিস্তান। দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তাড়াতাড়ি বিদায় নিলেও ইফতিখার আহমেদ ও শান মাসুদের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ১৫৯ রান করে তারা।

আরও পড়ুন : প্রবাসী বাবাকে খুন করল ছেলে

ভারতীয় বোলাররা শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের চাপে রাখলেন। ব্যাটিংয়ে নেমে কখনই তেমন স্বস্তিতে ছিল না বাবর আজমের দল। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে জোড়া হাফসেঞ্চুরি উপহার দিলেন ইফতিখার আহমেদ আর শান মাসুদ।

১৫ রানে ২ উইকেট হারানোর পর মাসুদ ও ইফতিখারের পঞ্চাশ ছাড়ানো জুটিতে প্রতিরোধ গড়েছিল পাকিস্তান। কিন্তু ৭৬ রানের এই জুটি ভাঙতে বিপদে পড়ে তারা। ইফতিখার ৫১ রানে বিদায় নেওয়ার আগে চার ছক্কা মেরে রানের গতি বাড়ান। তার আউটে পর হার্দিক পান্ডিয়ার জোড়া আঘাতে ২ উইকেটে ৯১ রান করা দলটি ৯৮ রানে হারায় ৫ উইকেট। শেষ দিকে মাসুদের সঙ্গে শাহীন শাহ আফ্রিদি রান বাড়ান।

১৯তম ওভারে দুটি চার মেরে হাফ সেঞ্চুরির পথে এগিয়ে যান মাসুদ। ৪০ বলে ফিফটি করেও ফেলেন। এরপর আফ্রিদি ১৯তম ওভারে ছয়-চার মেরে ১৪ রান যোগ করেন স্কোরবোর্ডে।

শেষ ওভারের দ্বিতীয় বলে ভুবনেশ্বর কুমারকে ফিরতি ক্যাচ দেন আফ্রিদি, বিদায় নেন ৮ বলে ১৬ রান করে। নেমেই ছয় মারেন হারিস রউফ। শেষ ওভারে যোগ হয় আরও ১০ রান।

শেষ তিন ওভারে ৩৪ রান তোলে পাকিস্তান, হারায় এক উইকেট। তাতেই দেড়শ ছাড়ায় তাদের সংগ্রহ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা