খেলা

ভারতকে হারিয়ে দিল শ্রীলঙ্কা

সান নিউজ ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল দাসুন শানাকার দল। বিনা উইকেটে ৯৭ রান। ভারতের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যমাত্রা ১৯ দশমিক ৫ ওভারে পেরিয়ে যায় লঙ্কানরা। এ হারে এশিয়া কাপ থেকে এক প্রকার ছিটকে গেল ভারত।

আরও পড়ুন : পরিত্যক্ত বর্জ্যে উৎপাদিত পণ্য যাচ্ছে বিদেশে

সেখান থেকে ১১০ তুলতেই নেই ৪ উইকেট। দারুণ শুরুর পরও হারের শঙ্কায় পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ভারতীয় বোলাররা বেশ চেপে ধরেছিলেন শেষদিকে এসে। তবে ভারতের শেষ রক্ষা হয়নি। এক বল হাতে রেখে জিতেছে শ্রীলঙ্কা। ৬ উইকেটের এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে ফেলেছে দাসুন শানাকার দল।

মাঝারি লক্ষ্যমাত্রার পরেও লঙ্কান দুই ওপেনার এদিন ভারতীয় বোলারদের ওপর টর্নেডো চালান। তবে পাথুম নিশাঙ্কা ৫২ এবং কুশল মেন্ডিস ৫৭ করে ফিরে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে যায় টপ অর্ডার। এর পরের গল্পটা লঙ্কানদের।

টসটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এ টুর্নামেন্টে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা টসে হেরেছেন এ মহা-গুরুত্বপূর্ণ ম্যাচে। শ্রীলঙ্কা অনুমিতভাবেই নিয়েছে ফিল্ডিং করার সিদ্ধান্ত।

শেষ দিকে শিশির পড়ে মাঠে, যে কারণে বোলারদের গ্রিপে সমস্যা হয় বেশ। উইকেটটাও আরও একটু ব্যাটিং-বান্ধব হয়ে যায়, সে কারণেই শুরুতে ব্যাট করা দলের জন্য ম্যাচে জেতা কঠিন হয়ে পড়ে। সেই সমস্যা এড়াতে ভারতের দরকার ছিল বিশাল একটা পুঁজি, তার জন্য শুরুটা দারুণই হতে হতো তাদের।

আরও পড়ুন : ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত

সেটা হয়নি। মাহিশ থিকসানার বলে লোকেশ রাহুলের এলবিডব্লিউ হওয়া থেকে শুরু। এরপর বিরাট কোহলিও ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ১৩ রানে দুই উইকেট খুইয়ে ভারত প্রমাদ গুনছিল বড় বিপর্যয়ের। তবে রোহিত শর্মা আর সূর্যকুমার যাদবের ব্যাটে বিপর্যয়ের মুখে পড়েনি দলটি। দুজন ভারতকে পাওয়ারপ্লেতে এনে দিয়েছেন ৪৪ রান। এরপর ১২ ওভারে দলের রান ছুঁয়েছে ১১০ রান। ছিল বড় রানের কক্ষপথেও!

তবে ফিফটি করা রোহিত ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলে যখন ফিরলেন ইনিংসের ১৩তম ওভারে, এরপর থেকেই যেন ভারত ছিটকে যেতে শুরু করল সেই কক্ষপথ থেকে। উইকেট খোয়াল নিয়মিত বিরতিতে। সূর্যকুমারের পর আর কেউ ২০ রানের ইনিংসও খেলতে পারলেন না। তাতে ভারতের পুঁজিটা ১৮০ আর পেরোল না, থামল ‘মাত্র’ ১৭৩ রানেই।

আরও পড়ুন : করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট শনাক্ত

‘মাত্রই’ বটে! আগের ম্যাচে ভারত পাকিস্তানের সামনে লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ১৮২ রানের। সেটা পাকিস্তান পেরিয়ে গিয়েছিল ৫ উইকেট হাতে রেখেই। আজ ভারত করেছে ১৭৩ রান, এই রানের বেশি করে চলতি এশিয়া কাপেই হারের নজির আছে আরও দুটো! তাই শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের পুঁজিটা একটু কমই হয়ে গিয়েছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা