ব্যাটিংয়ে ভারত
খেলা

ব্যাটিংয়ে ভারত

স্পোটস ডেস্ক: সুপার ফোরে পাকিস্তানের কাছে হেরে খাদের কিনারেই চলে গেছে ভারত। আজ শ্রীলঙ্কার কাছে হারলেই এশিয়া কাপের ফাইনাল খেলা পড়ে যাবে অনিশ্চয়তায়। এমন সমীকরণ নিয়ে আজ মাঠে নেমেছে ভারত।

আরও পড়ুন: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন

তবে এমন লড়াইয়েও টস ভাগ্য সঙ্গ দেয়নি ভারতকে। পাকিস্তান ম্যাচের মতো আজও টস হেরেছেন অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকাও নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

ভারতের একাদশে এসেছে একটি পরিবর্তন। রবি বিষ্ণোইয়ের বদলে একাদশে এসেছেন আরেক ‘রবি’, রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞতা তো আছেই, ভারত আগের ম্যাচে দারুণ বল করা বিষ্ণোইয়ের বদলে তাকে দলে ফিরিয়েছে মূলত ‘কৌশলগত’ কারণে। রোহিত শর্মা টসে জানালেন সেটা।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৫ জনের প্রাণহানি

লঙ্কান মিডল অর্ডারে আছেন তিন বাঁহাতি, চারিথ আসালঙ্কা, দানুশকা গুনাথিলাকা আর দাসুন শানাকা। তিন বাঁহাতির বিপক্ষে ডানহাতি অফ স্পিনার খেলানোর কৌশলটাই মূলত কাজে লাগাতে চাইছে ভারত। ওদিকে লঙ্কানরা আফগানিস্তান ম্যাচ থেকে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা