খেলা

নেদারল্যান্ডসকে ১৬৩ রানের টার্গেট শ্রীলঙ্কার 

সান নিউজ ডেস্ক: ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে লঙ্কানরা পেয়েছে ১৬২ রানের পুঁজি। দারুণ এক ফিফটি করে যাতে বড় অবদানই রেখেছেন ওপেনার কুশল মেন্ডিস।

আরও পড়ুন: মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৮

যদিও জয় পেলেই চলবে না শুধু, ব্যবধানটাও থাকতে হবে বেশি। অন্তত একশ রানের মধ্যে যদি ডাচদের বেধে রাখতে পারে শ্রীলঙ্কার বোলাররা, তাহলে ভালো একটা রান রেট পেয়ে যায় তারা। যা বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যেতে পারে লঙ্কানদের।

চারিথ আসালঙ্কাকে সঙ্গে নিয়ে এরপর ইনিংস গড়েন মেন্ডিস। আসালঙ্কার বিদায়ের পর নিয়মিত বিরতিতে শ্রীলঙ্কা উইকেট খোয়ায়। তবে একপাশ আগলে রেখেছিলেন মেন্ডিস। তাতেই লঙ্কানদের লড়াকু পুঁজির আশা টিকে ছিল ভালোভাবেই। শেষে ৫টি চার ও ৫টি ছক্কায় ৪৪ বলে ৭৯ রান করেন কুশল মেন্ডিস।

তাতে লঙ্কানদের আশাও টিকে যায় ভালোভাবেই। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে এশিয়ান চ্যাম্পিয়নরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা