বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি
খেলা

বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি

সান নিউজ ডেস্ক: বাংলাদেশি তিন ক্রিকেটারের নাম অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশে। তারা হলেন-দুই পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলাম এবং চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা অলরাউন্ডার রিপন মন্ডল।

আরও পড়ুন: দাঁত ভাঙা জবাব দেওয়া হবে

এবারের আসরের জন্য ১৮০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তবে সেখান থেকে বিগ ব্যাশের আয়োজকরা আজ বুধবার ৯৮ জন বিদেশি ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করেছেন।

বিগ ব্যাশের আসন্ন মৌসুম শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর। প্রায় ৫৩ দিনব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি। এদিকে বাংলাদেশের প্রিমিয়ার লিগের আগামী আসর মাঠে গড়াবে ৫ জানুয়ারি, পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি। অর্থাৎ বিপিএল চলবে বিগ ব্যাশের মধ্যেই।

আরও পড়ুন: অবৈধ বলব না, সেটি কালো টাকা

কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী ইঙ্গিত দিয়েছেন, বিপিএল চলার সময় দেশের কোনো ক্রিকেটারকেই বিদেশি কোনো লিগ বা টুর্নামেন্ট খেলার ছাড়পত্র দেওয়া হবে না। সেক্ষেত্রে দল পেলেও বিগ ব্যাশে খেলা হবে না আল-আমিন, শফিউল ও রিপনদের। এমন শঙ্কার পরেও তারা বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পাবেন কি-না, এখন সেটিই দেখার অপেক্ষা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা