ফাইনালে বাংলাদেশ
খেলা
নেপালের সাথে ড্র

ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রথম তিন ম্যাচে জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে এমনিতেই ফাইনালের খুব কাছাকাছি ছিল।

আরও পড়ুন : ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ

আজকের ম্যাচে নেপালের সাথে ড্র করলেও বাংলাদেশের ফাইনালে ওঠার কথা ছিল। পিয়াস আহমেদ নোভারা সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে সে কাজটাই করলেন।

বাংলাদেশের যুবারা দ্বিতীয়ার্ধে প্রথম গোল দিয়ে এগিয়ে যায়। যদিও পরে গোল হজম করে ম্যাচটি ড্র মেনেই মাঠ ছেড়েছে তারা। কিন্তু সেইসাথে ফাইনালও নিশ্চিত করে নিলেন তারা।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলে নিজেরা যেমন গোল আদায় করতে পারেনি, তেমনি নিজেরাও গোল হজম করেনি। প্রথমার্ধ শেষ হলো তাই গোলশূন্য ড্র দিয়ে।

এরপর ম্যাচের ৬৩তম মিনিটে পিয়াস আহমেদ নোভার দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬৮তম মিনিটে সমতায় ফেরে নেপাল।

আরও পড়ুন : শীর্ষ করদাতার সম্মাননা পেল ইসলামী ব্যাংক

বাংলাদেশ একাদশ :

মোহাম্মদ আসিফ, তানভির হোসেন, আজিজুল হক অনন্ত, ইমরান খান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন, মোহাম্মদ নাহিয়ান, আক্কাস আলি, রাজন হাওলাদার

নেপাল একাদশ :

ইসওয়ার গুরুং, আয়ুস গালান, অজয় চৌধুরী, অমর স্রেষ্ঠ, কৃতিশ রত্ন চুন্নু, দিপেশ গুরুং, অশিষ রাজ, অবিশেক ওয়াইবা, সুগাম সুয়াল, সন্দিপ কারকি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা