খেলা

অতিথি না করায় ফুটবল টুর্নামেন্ট বন্ধ!

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে অতিথি না করায় ফুটবল টুর্নামেন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গত শনিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় ওই ফুটবল টুর্নামেন্টটির উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে টুর্নামেন্টটি বন্ধ করে দেয় ওই ইউপি চেয়ারম্যান।

আরও পড়ুন: টাইগারদের দাপুটে জয়

জানা যায়, মাদক প্রতিরোধে দীর্ঘদিন পর উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ‘কাজী আবুল কালাম স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’ এর আয়োজন করে এলাকার যুবসমাজ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বান করা হয় শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাফিল মোল্যাকে। উদ্বোধনী খেলা উপলক্ষে ৩০/৩৫ হাজার টাকা খরচ করে আয়োজক কমিটি মাঠ সংস্কার ও প্যান্ডেল/মঞ্চ তৈরি করেন। গত ৩০ জুলাই (শনিবার) বিকেল ৪টায় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খেলায় শেখর ইউপি চেয়ারম্যান মো. কামাল আহমেদকে অতিথি না করায় তিনি ক্ষুদ্ধ হয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে টুর্নামেন্টটি বন্ধ করে দেন বলে জানান আয়োজকরা। ফুটবল টুর্নামেন্ট বন্ধ হওয়ায় স্থানীয় ফুটবল প্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আয়োজক কমিটির অন্যতম সদস্য মো. জিল্লুর রহমান বলেন, অনেক কষ্ট করে সহস্রাইল মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও শেখর ইউপি চেয়ারম্যান মো. কামাল আহমেদকে অতিথি না করায় তারা ক্ষুদ্ধ হয়ে প্রশাসনকে ভুল বুঝিয়ে টুর্নামেন্টটি বন্ধ করে দেয়া হয়েছে।

আরও পড়ুন: মাদাগাস্কারে ডাকাতের আগুনে নিহত ৩২

এ ব্যাপারে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. ইসরাফিল মোল্যা বলেন, দীর্ঘদিন পর মাদকসহ বিভিন্ন বিপদগামী পথ থেকে যুবসমাজকে ফিরিয়ে আনার জন্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। কিন্তু এলাকার কিছু কুচক্রী মহলের কারণে প্রশাসন টুর্নামেন্টটি স্থগিত রাখতে বলেন।

শেখর ইউপি চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন, আমি নিরপেক্ষ, আমি ইউনিয়নের সবার চেয়ারম্যান। আমি কোথাও কোন দরখাস্ত দেইনি। এ ব্যাপারে কেউ যদি আমার নাম ব্যবহার করে থাকে, তারা মিথ্যাচার করেছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমি কোন দরখাস্ত পাইনি। গোয়েন্দা সূত্রে খবর পাই দুই পক্ষ একই সময়ে, একই মাঠে ফুটবল খেলার আয়োজন করেছে। এলাকার শান্তি ভঙ্গের আশংকায় দুই পক্ষকে ডেকে বলেছি, এটা করলে এলাকায় শান্তি ভঙ্গের আশংকা আছে। যদি এমনটা হয় তাহলে আমি আইনগত ব্যবস্থা নেবো। শেখর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. কামাল আহমেদ এবং সাবেক চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নেন।

আরও পড়ুন: বিএনপির সময়ে নিয়োগপ্রাপ্তদের চায় না আ’লীগ

উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, একই সময়ে একই ভেন্যুতে দুই পক্ষ কর্মসূচি দেয়ায় আমার পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, শেখর ইউপির বর্তমান চেয়ারম্যান মো. কামাল আহমেদ ও সাবেক চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যাকে অনুরোধ জানিয়েছি, নিজেরা বসে বিষয়টার শান্তিপূর্ণ মীমাংসা করার জন্যে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা