‘বউয়ের সঙ্গে ঝগড়ার খবর চাকরিতে জানাই না’
খেলা

‘বউয়ের সঙ্গে ঝগড়ার খবর চাকরিতে জানাই না’

স্পোর্টস ডেস্ক : আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে দলে নেই বাংলাদেশের তারকা ক্রিকেটার উইকেট কিপার কাম ব্যাটার মুশফিকুর রহিম। বিসিবি আনুষ্ঠানিকভাবে বলছে, মুশফিককে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী

তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলছে, টি-টোয়েন্টি থেকে আসলে তাকে বাদ দেওয়া হয়েছে। মুশফিকের একটি ফেসবুক পোস্ট সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।

সোমবার (২৫ জুলাই) পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, যেখানে পরোক্ষভাবে মুশফিককে আরও পেশাদার হতে পরামর্শ দিয়েছেন এই ক্রিকেট কর্তা।

বিসিবি’র ক্রিকেট অপারেশন্স রাজধানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল। সেখানে অংশ নেওয়ার পর অপেক্ষমাণ সংবাদকর্মীদের মুখোমুখি হন সুজন।

আরও পড়ুন : প্রতিযোগিতামূলক নির্বাচন চাই

মুশফিকের সেই ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে খালেদ মাহমুদ বলেন, ‘এগুলো অনেকের ব্যক্তিগত ব্যাপার। এসব নিয়ে কথা বলতে পারি না। আজ আমি স্পষ্টভাবে সবাইকে পেশাদারিত্ব তৈরি করতে বলেছি।

আমাদের ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে হবে, পেশাদার হতে হবে। দল থেকে বাদ পড়লে স্বাভাবিকভাবেই অনেকের মন খারাপ হতে পারে।’

সাবেক ক্রিকেটার সুজন ক্রিকেটারদের মনস্তাত্ত্বিকভাবে দৃঢ়চেতা হওয়ার ওপর জোর দিয়ে বলেন, ‘ক্রিকেট একটা মানসিক খেলা। মানসিক চাপই সবচেয়ে বেশি। যতক্ষণ পর্যন্ত এই সংস্কৃতি গড়ে তুলতে না পারব ততক্ষণ পর্যন্ত ভালো করতে পারব না।

আরও পড়ুন : টেকনাফের ইউএনওকে ওএসডি’র নির্দেশ

তিনি আরও বলেন, আমার চাকরির খবর তো বাসায় জানাই না বা বাসার খবর তো চাকরিতে এসে জানাই না যে বউয়ের সাথে ঝগড়া করে এসেছি। এখানেও এরকম। পেশাদার হওয়া জরুরী। ভেতরের কথা বাইরে যাওয়াও উচিৎ না। যে-ই দিচ্ছে, যারাই দিচ্ছে, এটা স্বাস্থ্যকর না।’

তবে ক্রিকেটাররা এসব ‘ভুল’ শুধরে দায়িত্বশীল হবেন বলে বিশ্বাস সুজনের, ‘মানুষ ভুল থেকে শিখে। ভুল তো সবাই করি, না? আমি মনে করি আজকের পর থেকে আর এসব হবে না। আজকের পর থেকে জাতীয় দলের সবাই দায়িত্বশীল হবে।

সুজন বলেন, তারা বাংলাদেশের আইকন। শুধু মাঠে খেলা না, মাঠের বাইরেও অনেক খেলা আছে, যা সাবধানতার সাথে খেলতে হবে। আমি মনে করি আজকের পর থেকে আরও দায়িত্বশীল বাংলাদেশ দল দেখব। আমরা হারলেও যেন সেরাটা দিয়ে চেষ্টা করার সন্তুষ্টি থাকে। মাঠের বাইরের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব, এটা প্রমিজ করতে পারি।’

আরও পড়ুন : প্রশ্নফাঁস, মাউশির কর্মকর্তা গ্রেফতার

প্রসঙ্গত, মুশফিকুর রহিম জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি থেকে বিশ্রামে থাকলেও ওয়ানডে দলে রয়েছেন। ২৯ জুলাই দিবাগত রাতে জিম্বাবুয়ের উদ্দেশে দলের সঙ্গে মুশির দেশ ছাড়ার কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা