এই দুর্দিনও কেটে যাবে, শক্ত থাকুন
খেলা
কোহলির দুর্দিনে পাশে বাবর

এই দুর্দিনও কেটে যাবে, শক্ত থাকুন

স্পোর্টস ডেস্ক : ভারতীয় সুপারস্টার এবং সাবেক অধিনায়ক বিরাট কোহলির সময়টা মোটেও তার পক্ষে কথা বলছে না। সেঞ্চুরি নেই প্রায় তিন বছর, ব্যাটেও নেই রান। এমন দুর্দিনে এই ব্যাটারকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনাও হচ্ছে।

আরও পড়ুন : শপথ নিলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

তবে ভারতের চিরশত্রু পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম কোহলির এমন সময়ে পাশে এসে দাঁড়ালেন। এক টুইট বার্তায় সেটাই জানিয়ে দিলেন বাবর।

বিরাট কোহলির সময়টা খারাপ গেলেও এই পাক অধিনায়কের বিশ্বাস, কোহলির মতো সব ক্রিকেটারই খারাপ সময়ের মধ্যে দিয়ে যান। তবে একটা সময় এই দুঃসময় কেটে যায়, তার জায়গা নেয় সুসময়।

অধিনায়ক বাবর আজমের বিরাট কোহলিকে ঘিরে সেই টুইট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায় এবং ক্রিকেট বিশ্বে।

আরও পড়ুন : ফ্লাইওভারের ওপরে সংঘর্ষে নিহত ৩

২০১৯ সালের নভেম্বরে কোহলি সর্বশেষ তিন অঙ্কের দেখা পেয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে সেই সেঞ্চুরির পর থেকে আর সেঞ্চুরির দেখা পাননি তিনি, ৭০ সেঞ্চুরিতেই আটকে আছে তার খাতা।

এমন বাজে ফর্মের সঙ্গে যুক্ত হয়েছে তার কুঁচকির চোটও। চোটের কারণে যেমন প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। এমনকি তাকে রাখা হয়নি উইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজেও।

সাবেক ভারতীয় অধিনায়কের সময়টা যখন এমন খারাপ যাচ্ছে, ঠিক তখন শত্রু ডেরার একজনকে পাশে পেলেন। বিশ্বের আরেক তারকা ব্যাটার বাবর আজম তার সাফাই গাইলেন।

আরও পড়ুন : বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক জিনিস নয়

পাকিস্তান অধিনায়ক সম্প্রতি টুইটারে তার সঙ্গে একটি ছবি পোস্ট করেন, তার ক্যাপশনেই লেখেন, ‘এই দুর্দিনও কেটে যাবে। শক্ত থাকুন।’ এরপর তিনি হ্যাশট্যাগে দেন কোহলির নাম।

প্রসঙ্গত, বিরাট কোহলিকে ঘিরে বাবর আজমের এই ৪৫ ক্যারেক্টারের টুইট রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে। এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বাবরের টুইটে লাইক পড়েছে প্রায় ৯৩ হাজার, প্রায় ১৬ হাজারের মতো পড়েছে রিটুইট।

ফেসবুকেও বেশ সাড়া ফেলেছে তার এই পোস্ট। সেখানে প্রায় ১.৫ লাখ প্রতিক্রিয়া পড়েছে, ১৩ হাজারের কাছাকাছি মন্তব্য আর শেয়ার হয়েছে ১৫ হাজারেরও বেশি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা